ফের কর্মী ছাঁটাই অ্যামাজনের, কোপ পড়ছে মিউজিক শাখায়

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: খরচ হ্রাসের দোহাই পেড়ে ফের কর্মী ছাঁটাইয়ের পথে ই-কমার্স সংস্থা অ্যামাজন। এবার সংস্থার মিউজিক শাখায় কর্মরতদের ঘাড়ে নেমে আসতে চলেছে ছাঁটাইয়ের নোটিশ। তবে কত জনকে ছাঁটাই করা হবে সে বিষয়ে সংস্থার তরফে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি।

বিশ্বজুড়ে আর্থিক মন্দার দোহাই পেড়ে গত বছর থেকেই একাধিক শাখা থেকে কর্মী খেদাও অভিযান শুরু করেছে জেফ বেজোসের অ্যামাজন। রিটেল শাখা থেকে শুরু করে ওয়েব সার্ভিস-সব ক্ষেত্রেই কর্মীর সংখ্যা সঙ্কোচন করা হয়েছে। গোটা বিশ্বজুড়ে প্রায় ২৭,০০০ কর্মীকে তাড়ানো হয়েছে। সূত্রের খবর, গত বছর খানেক ধরেই বিশ্বজুড়ে গ্রাহক হারিয়ে চলছে দাপুটে মার্কিন ই-কমার্স সংস্থা। ফলে সংস্থার মুনাফা লাগাতার নিম্নমুখী। মুনাফা বাড়াতে কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ নিয়েছে অ্যামাজন সিইও অ্যান্ডি জাসি। সূত্রের খবর, অ্যামাজনের মালিকানাধীন বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, কর্মী সঙ্কোচন করে খরচ হ্রাস করতে হবে।

বুধবার অ্যামাজনের এক মুখপাত্র জানিয়েছেন, এবার সংস্থার মিউজিক ডিভিশনে (অ্যামাজন মিউজিক) কর্মরতদের উপরে ছাঁটাইয়ের কোপ পড়তে চলেছে। মূলত সম্পাদকীয় ও কনটেন্ট ডিভিশনে কর্মরতদের ঘাড়েই নামতে চলেছে ছাঁটাইয়ের নোটিশ। তবে কর্মী ছাঁটাই হলেও অ্যামাজন মিউজিকে আরও বেশি করে লগ্নি করা হবে। গ্রাহকদের কাছে কীভাবে আর্কষণীয় করে তোলা যায়, সে দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।’

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে