শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করল ICC

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ চলাকালীনই বড় দুঃসংবাদ শ্রীলঙ্কার ক্রিকেটারদের জন্য। সরকারি হস্তক্ষেপের কারণে শুক্রবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের উপরে সাময়িক নিষেধাজ্ঞা জারি করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ওই শাস্তির কারণে শ্রীলঙ্কার ক্রিকেটের ভবিষ্যত বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল।

বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের জঘন্য পারফরম্যান্সের পরেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে সরকারের সঙ্ঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। গত শুক্রবারই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তাদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়েছিলেন দ্বীপরাষ্ট্রটির ক্রীড়ামন্ত্রী রোশন রণসিঙ্ঘে। কুশল মেন্ডিজদের হতাশজনক পারফরম্যান্সের পরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তাদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই বলে জানান তিনি। তার কয়েকদিনের মধ্যেই পুরো ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করে ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক অর্জুন রণতুঙ্গার নেতৃত্বে সাত সদস্যের এক অন্তর্বর্তী কমিটি গঠন করে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রক। যদিও সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বরখাস্ত হওয়া ক্রিকেট বোর্ডের সভাপতি। শ্রীলঙ্কার শীর্ষ আদালত সরকারের নিয়োগ করা কমিটি বাতিল করে দিয়ে বরখাস্ত হওয়া ক্রিকেট বোর্ডকে পুনর্বহাল করে।

এর পরে ফের শ্রীলঙ্কার সংসদে এক প্রস্তাব পাশ করে দেশের ক্রিকেট বোর্ডকে ভেঙে দেওয়া হয়। শ্রীলঙ্কার ক্রিকেটে সরকারি হস্তক্ষেপ খুব একটা ভাল নজরে দেখেনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। এদিন আইসিসির পরিচালকরা বিশেষ বৈঠকে বসেন। ওই বৈঠকেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘সরকারি হস্তক্ষেপের কারণেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করা হয়েছে।’ সাসপেন্ড হওয়ার ফলে আইসিসি আয়োজিত কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না পাথুম নিশাঙ্কা-কুশল মেন্ডিজরা।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত