চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মার্কিন নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার, ইরান থেকে রেকর্ড তেল কিনছে চিন

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে জঙ্গি কাজকর্ম রুখতে ইরানের প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার করে সস্তায় আয়াতুল্লা আল খোমেইনির দেশ থেকে রেকর্ড পরিমাণ জ্বালানি তেল কিনছে শি চিনফিংয়ের চিন। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ইরান থেকে গড়ে দৈনিক ১০ লাখ ৫ হাজার ব্যারেল তেল আমদানি করেছে বেজিং। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা। যদিও এ বিষয়ে বেজিং কিংবা তেহরানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

ওই আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত রাশিয়া থেকে তেল কেনার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ একাধিক দেশ। যদিও সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত-সহ একাধিক দেশ সস্তায় রাশিয়া থেকে জ্বালানি আমদানি করে চলেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের যা দাম তার চেয়ে ব্যারেল প্রতি ৫ ডলার কমে তেল বিক্রি করে চলেছে মস্কো। মার্কিন নিষেধাজ্ঞায় থাকা ইরান অবশ্য রাশিয়ার চেয়েও সস্তায় তেল বিক্রি করে চলেছে। ব্যারেল প্রতি ১০ থেকে ১২ ডলার কমে তেল বিক্রি করছে।   

আর ওই সস্তার তেলের সবচেয়ে বড় খদ্দের চিন। চলতি বছরের প্রথম ১০ মাসে অর্থাৎ জানুয়ারি-অক্টোবর সময়ে চিন  ইরানের কাছ থেকে দৈনিক গড়ে ১০ লাখ ৫ হাজার ব্যারেল তেল আমদানি করেছে। ২০১৭ সালে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আসার আগের সময়ের চেয়ে যা ৬০ শতাংশ বেশি। সদ্য শেষ হওয়া অক্টোবরে ইরানের দৈনিক তেল উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৩১ লাখ ৭০ হাজার ব্যারেল। ২০১৮ সালের পর এটাই সর্বোচ্চ উ‍ৎপাদন। নামগোত্রহীন ডার্ক ফ্লিটে তেহরান থেকে চিন সরকার তেল আমদানি করে চলছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

 

Published by:

Share Link:

More Releted News:

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

হিজাবে অনুমতি, বিন্দি তিলকে বাধা! বিতর্কে পড়ে কী জানালেন লেন্সকার্ট প্রতিষ্ঠাতা

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ