‘আমি বেঁচে’! সুপ্রিম কোর্টে সশরীরে হাজির খুন হওয়া কিশোর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তাকে খুনের ‘মিথ্যা’ অভিযোগ তুলে  দাদু আর মামার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল বাবা। দেশের শীর্ষ আদালতে সশরীরে হাজির হয়ে বাবার ‘মিথ্যা’ অভিযোগের পর্দা ফাঁস করল ‘খুন হয়ে যাওয়া কিশোর’। আর ওই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরাও তাজ্জব বনে গিয়েছেন। এ বিষয়ে উত্তরপ্রদেশের যোগী সরকার, পিলভিতের পুলিশ সুপার ও নেউরিয়া থানার ওসির জবাব তলব করেছেন।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালে মায়ের মৃত্যুর পরেই পরে মামাবাড়িতেই থাকতে শুরু করে পিলভিত জেলার নেউরিয়ার বাসিন্দা অভয় সিং। মেয়ের মৃত্যুর জামাইকে দায়ী করে মামলা দায়ের করেন অভয়ের দাদু। পাল্টা ছেলেকে খুন করার অভিযোগ তুলে পুলিশে শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন অভয়ের বাবা। দাদুর বিরুদ্ধে বাবার মিথ্যা অভিযোগের পর্দা ফাঁস করার জন্য লড়াই চালাতে শুরু করে অভয়। স্থানীয় থানা থেকে নিম্ন আদালত, এমনকি এলাহাবাদ হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিল। কিন্তু কোথাও সুরাহা মেলেনি। এলাহাবাদ হাইকোর্ট তার আর্জি খারিজ করে দেয়।

এর পরেই শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়ার সিদ্ধান্ত নেয় অভয় সিং। শুক্রবার সুপ্রিম কোর্টে মামলার শুনানির সময়ে বিচারপতিদের সামনে হাজির হয়ে সে বেঁচে রয়েছে। শুধু দাদু আর মামাকে ফাঁসাতেই তাকে খুনের মিথ্যা অভিযোগ দায়ের করেছে তার বাবা। ওই কথা শুনেই তাজ্জব হয়ে যান বিচারপতিরা। এর পরেই মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত  অভয় সিং ও তাঁর দাদুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তাঁরা। 

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস