অপরাজিত থাকার লক্ষ্য নিয়ে ডাচদের বিরুদ্ধে নামছেন রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: চলতি বিশ্বকাপে অশ্বমেধের মতো ছুটছে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন রোহিত শর্মারা। সব কয়টি ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন। আজ রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছেন। নিয়ম রক্ষার ম্যাচ হলেও ডাচদের হারিয়ে অপরাজিত থাকার অক্ষুন্ন রাখতে চান রাহুল দ্রাবিড়ের ছেলেরা। উল্টোদিকে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া নেদারল্যান্ডসের লক্ষ হচ্ছে, রোহিতদের হারিয়ে সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। যদিও কাজটা খুব সহজ নয় বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

সেমিফাইনালে উঠে যাওয়া ভারত আজকের ম্যাচে অন্তত তিন জন খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে নামতে পারে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে শুভমন গিল, রবীন্দ্র জাদেজা ও যশপ্রীত বুমরাকে বিশ্রাম দিয়ে তাঁদের জায়গায় রবিচন্দ্রন অশ্বিন, ঈশন কিশান ও শার্দূল ঠাকুরকে খেলাতে পারে। বিরাট কোহলিও বিশ্রাম চাইছেন। তবে তাঁকে বিশ্রাম দেওয়া হবে কিনা, তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

অন্যদিকে, ১২ বছর বাদে বিশ্বকাপে খেলতে এসে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ বাদে বাকি ছয় দলের কাছেই হেরেছে নেদারল্যান্ডস। পয়েন্ট তালিকায় সবার নিচে রয়েছে। কিন্তু আজকের ম্যাচে ভারতকে হারালেই চিত্রটা বদলে যাবে। এক ধাপে প্রথম আটের তালিকায় ঢুকে যাবে। সূত্রের খবর, আগের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে যে দল খেলেছিল, রোহিতদের বিরুদ্ধে সেই দলই নামানো হচ্ছে। টসে জিতলে প্রথমে ব্যাটিং নিতে চান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। যাতে চিন্তামুক্ত হয়ে প্রথমে ব্যাট করে ভারতের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জিং ইনিংস দাঁড় করানো যায়। চলতি বিশ্বকাপে একাধিকবার দলকে বিপদ থেকে টেনে তোলা সইব্র্যান্ড এঙ্গেলব্রেখটের দিকেই তাকিয়ে রয়েছে ডাচরা।

একদিনের ক্রিকেটে পরস্পরের বিরুদ্ধে খুব একটা বেশি খেলার অভিজ্ঞতা নেই ভারত ও নেদারল্যান্ডসের। দুই দল এখনও পর্যন্ত দুটি একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে। আর দুটি ম্যাচই ছিল বিশ্বকাপের আসরে। ২০০৩ সালে ভারত জিতেছিল ৬৮ রানে। আর ২০১১ সালে ৫ উইকেটে। আজকের ম্যাচ জিতে ডাচদের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক পূরণ করতে চাইছেন স্কট এডওয়ার্ডসরা।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ