উত্তরাখণ্ডে ভেঙ্গে পড়ল নির্মীয়মাণ সুড়ঙ্গ, আটকে ৪০ জন কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ দিল্লিঃ উত্তরাখণ্ডের উত্তরকাশিতে ভেঙ্গে পড়ল নির্মীয়মাণ সুড়ঙ্গ। জানা গিয়েছে ঐ সুড়ঙ্গটি তৈরি হয়েছে উত্তরাখণ্ডের  সিল্কিয়ারা থেকে দন্দলগাঁও  পর্যন্ত।ওই  সুড়ঙ্গটির শুরুর মুখ থেকে ২০০ মিটার দূরের একটা অংশ ধসে যায়। আশঙ্কা কড়া হচ্ছে, এরজেরে অন্তত ৪০ জন কর্মী আটকে পড়েছেন। কমান্ডার মনিকান্ত মিশ্রর নির্দেশে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।

জানা গিয়েছে, ভগ্নস্তূপের কিছুটা সরিয়ে সুড়ঙ্গের ভিতর অক্সিজেন সরবরাহের জন্য পাইপ প্রবেশ করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই সুড়ঙ্গের দৈর্ঘ্য সাড়ে চার কিলোমিটার। ১৫০ মিটার দীর্ঘ একটি অংশ রবিবার ভোর ৪টে নাগাদ ভেঙে পড়েছে। সুড়ঙ্গটি তৈরি হলে উত্তরকাশী থেকে যমুনোত্রী ধাম যাওয়ার দূরত্ব ২৬ কিলোমিটার কমবে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে জেলার কন্ট্রোল রুম। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও।

তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে উপস্থিত সরকারি কর্তাদের থেকে তিনি প্রতি মুহূর্তের খবর নিচ্ছেন। তবে দুর্ঘটনার কারণ কী, তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। এই পুরো ঘটনা নিয়ে প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে তদন্ত। এই ভয়াবহ ঘটনায় এখন ও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। যুদ্ধকালীন তৎপতায় চলছে  উদ্ধারকার্য। সুড়ঙ্গে কাজ করা  ৪০ জন কর্মীকে আদৌ সুস্থ অবস্থায় উদ্ধার কড়া সম্ভব হয় কিনা সেটাই এখন দেখার। 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের