Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দলের ভরাডুবি সত্বেও বেঁচে যাচ্ছেন টাইগার কোচ হাথুরুসিংহে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বকাপে জঘন্য পারফরম্যান্সের পরেও চাকরিতে বহাল থাকছেন সাকিব আল হাসানদের হেড মাস্টার চন্ডিকা হাথুরুসিংহে। সূত্রের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের ‘পোষ্যভৃত্য’ হওয়ার কারণেই চাকরি থেকে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের। যদিও তার ডানা ছাঁটা হতে পারে।

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে ঢাকায় পা রাখার পরেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মদতে দল গঠন নিয়ে শুরু করে নানা বিষয়ে চূড়ান্ত নোংরামি করে চলেছেন হাথুরুসিংহে। অধিনায়ক সাকিব আল হাসান ও তিনি মিলে নোংরামি করেই বিশ্বকাপ স্কোয়াডে রাখেননি দেশের সেরা ব্যাটার তামিম ইকবালকে। গোটা বিশ্বকাপে ধারাবাহিক রানের মধ্যে থাকা মাহমুদুল্লাহকে মিডল অর্ডারে না খেলিয়ে বোলারদের জায়গায় ব্যাট করতে পাঠিয়েছেন। তানজিদ হোসেন তামিম লাগাতার ব্যার্থ হওয়ার পরেও ৯টি ম্যাচেই খেলিয়েছেন। উল্টে পছন্দের নয় বলে তাওহিদ হৃদয়কে দল থেকে কয়েকটি ম্যাচে বসিয়ে রেখেছেন।

শুধু তাই নয়, দলের অন্যান্য কোচদের কাজেও হস্তক্ষেপ করেছেন বলে মারাত্মক অভিযোগ উঠেছে। যে কারণে কোচ-অধিনায়কের নোংরামির প্রতিবাদে বাংলাদেশ দলের সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে দিয়েছেন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। বাকি কোচিং স্টাফরাও আর সাকিবদের দলের সঙ্গে যুক্ত না থাকার কথা বিসিবির শীর্ষ কর্তাদের জানিয়ে দিয়েছেন। বিশ্বকাপে দলের ভরাডুবির জন্য প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পরিকল্পনাহীন সিদ্ধান্ত ও লাগাতার পরীক্ষা-নিরীক্ষা অন্যতম কারণ বলেও বিসিবির অধিকাংশ কর্তারা মনে করছেন।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি