অধিনায়ক হিসেবে নয়া রেকর্ড রোহিতের, টপকালেন সৌরভকে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বৃহস্পতি তুঙ্গে রয়েছে টিম ইন্ডিয়া ক্যাপ্টেন রোহিত শর্মা। চলতি বিশ্বকাপে একের পর এক নয়া নজির গড়ে চলেছেন। শতরানের নিরিখে মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকরকে আগেই টপকে গিয়েছিলেন। রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে পূর্বসূরি সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ডও ভেঙে দিলেন টিম ইণ্ডিয়ার ক্যাপ্টেন।

বিশ্বকাপের একক সংস্করণে অধিনায়ক হিসেবে এতদিন ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান করার রেকর্ড ছিল বাংলার মহারাজ সৌরভের দখলে। ২০০৩ সালের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে তিনি ৪৬৫ রান করেছিলেন। রবিবার ৬১ রান করার সঙ্গে সঙ্গেই সৌরভকে টপকে বিশ্বকাপের একক সংস্করণে অধিনায়ক হিসেবে সর্বাধিক রান করার মুকুট নিজের মাথায় তুলে নিয়েছেন ৩৬ বছর বয়সী ডান হাতি ব্যাটার। সেই সঙ্গে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপের একক সংস্করণে পাঁচশোর বেশি রান করার রেকর্ডও গড়েছেন। গ্রুপ লিগের ৯টি ম্যাচে একটি শতরান-সহ রোহিত করেছেন ৫০৩ রান। গড় ৫৫ দশমিক ৮৯।  

বিশ্বকাপে এখনও পর্যন্ত দেশকে নেতৃত্ব দিয়েছেন একাধিক ক্রিকেটার। তাদের মধ্যে কপিল দেব ১৯৮৩ সালে ৩০৩ রান করেছিলেন। সেই রেকর্ড ভেঙে ১৯৯২ সালে ভারতের অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন করেছিলেন ৩৩২ রান।  ২০০৩ সালে অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় করেছিলেন ৪৬৫ রান। ২০১৯ সালে বিরাট কোহলি ৪৪৩ রান করে দ্বিতীয়স্থান দখল করেছিলেন। চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পূরবসূরিদের টপকে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বাধিক রান করার রেকর্ড গড়েছেন রোহিত।

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

কসবায় বাড়িতে চুরি, গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ