Loading live market data...
Loading active stocks...
Connecting...

নৈহাটির বড়মার কাছে পুজো দিলেন অভিষেক, করলেন আরতিও

মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ নৈহাটির বড়মা'র মন্দিরে পৌঁছন অভিষেক। মন্দিরে নিজের হাতে আরতিও করতে দেখা যায় ডায়মন্ডহারবারের সাংসদকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মন্দির উদ্বোধনের দিনই তাঁর উপস্থিত থাকার কথা শোনা যাচ্ছিল। যদিও সেদিন তিনি উপস্থিত থাকতে পারেননি। কিন্তু এদিন তিনি নিজেই গেলেন নৈহাটির বড়মার(Naihati Boro Maa) কাছে। দিলেন পুজো, করলেন আরতিও। তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। মঙ্গলবার দুপুরে নৈহাটিতে বড়মার পুজোস্থলে পৌঁছান অভিষেক। তাঁর পাশেই দেখা যায় তাপস রায়, অর্জুন সিংকেও। দেখা যায় পার্থ ভৌমিক, ব্রাত্য বসুর মতো নেতা মন্ত্রীরাও। প্রথমে বড়মার মাটির প্রতিমায় পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর বড়মার নবনির্মিত মন্দিরে প্রবেশ করেন অভিষেক। দর্শন করেন বড়মার নতুন কষ্টিপাথরের তৈরি মূর্তি। সেখানও গিয়ে প্রতিমার সামনে বসে পুজোয় অংশ নেন তিনি। অভিষেকের এই সফরকে ঘিরে আঁটসাঁট নিরাপত্তার(Tuff Security) চাদরে মুড়ে ফেলা হয় বড়মায়ের গোটা মন্দির চত্বর।

মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ সেখানে পৌঁছন ডায়মন্ডহারবারের সাংসদ(Daimond Harbour MP)। প্রায় ২০ মিনিট মন্দিরের ভেতরে ছিলেন অভিষেক। পুজো দেন। কথা বলেন পুরোহিত সহ মন্দির কমিটির সদস্যদের সঙ্গেও। মন্দিরে নিজের হাতে আরতিও করতে দেখা যায় ডায়মন্ডহারবারের সাংসদকে। অভিষেকের সফরকে ঘিরে সকাল থেকেই মন্দির চত্বরে কড়া পুলিশি নিরাপত্তার আয়োজন করা হয়েছিল। কিছুদিন আগেই নৈহাটির অরবিন্দ রোডের কাছে বড়মর নতুন কালী মন্দিরের উদ্বোধন হয়। মন্দির কমিটির পক্ষ থেকে অভিষেককে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ডায়মন্ডহারবারের সাংসদ। সেই সময় মন্দির কর্তৃপক্ষকে শুভেচ্ছাপত্র পাঠিয়েছিলেন অভিষেক। এর আগে গত ৭ নভেম্বর অভিষেকের জন্মদিনে নৈহাটি বড়মা মন্দিরে যজ্ঞের আয়োজন করেছিলেন রাজ‍্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। অভিষেক এবং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে পুজোর আয়োজন করেছিলেন পার্থ।

৫২ হাজারের কমে iPhone 15! পুরনো এই সিরিজ এখনও কেন নজর কাড়ছে?

প্রযুক্তি দুনিয়ায় বড় পরিবর্তন,  Amazon এর জন্য OpenAI-এ ঝুঁকেছিল মাইক্রোসফট

জানেন কি অফিসের চাপ কমাতে এখন সবাই ভরসা রাখছেন এই ৫ AI Tool-এর উপর!

সারাদিনের কোন অভ্যাসগুলো চুপিসাড়ে বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি, জানেন?

দার্জিলিং থেকে জিরো ভ্যালি! গ্রীষ্মের ছুটিতে ঘুরে আসুন ভারতের দশটি পাহাড়ি এলাকা

আপনি কি মানসিক চাপে জর্জরিত? কীভাবে পরিত্রাণ পাবেন জানুন

টাকার অভাব কাটাতে চান? চাণক্যের এই ৫ গোপন নীতিই বদলে দিতে পারে জীবন

আজকের রাশিফল: রাস্তায় চরম বিপদ, বজরংবলীর পুজো দিয়ে বাড়ি থেকে বের হন…

শেষ পর্যন্ত লড়ে শ্রেয়সের পঞ্জাবকে তিন উইকেটে হারাল অক্ষরের দিল্লি

‘আমদানি করা পণ্যের ব্যবহার কমান, অনলাইন ক্লাস ফিরুক স্কুল-কলেজে,’ দেশবাসীকে বার্তা মোদির

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

‘রাজা শিবাজী’-র শুটিংয়ের সময় দিশার গলা টিপে ধরেছিলেন সঞ্জয় দত্ত, তারপর…

যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব