গাজা নিয়ে কানাডার প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব নেতানিয়াহুর

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ গাজায় ‘নারী ও শিশু হত্যা’ নিয়ে ইজরায়েল এবং কানাডার প্রধানমন্ত্রীর মধ্যে শুরু হল বাকযুদ্ধ। গাজায় ‘নারী ও শিশু হত্যা’ নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়ায় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘ এই  হত্যার জন্য ইজরায়েল নয়, হামাসকে দায়ী করা উচিত।‘গত ৭ অক্টোবরের হামলায় ১২০০ জনের মৃত্যুর কথা উল্লেখ করে  ইজরায়েল প্রধানমন্ত্রী বলেন,’ ইজরায়েল বাহিনী  সাধারণ নাগরিকদের ক্ষতির পথ থেকে দূরে রাখতে সবকিছু করছে। তবে  হামাস তাদের ক্ষতির পথে রাখার জন্য সবকিছু করছে।‘

নেতানিয়াহু বলেন, ‘ইজরায়েল নয়, যুদ্ধের জন্য হামাসই দায়ী। ওরা সাধারণ মানুষের পিছনে লুকিয়ে আছে। হামাসের বর্বরতা ঠেকাতে বিশ্বের সকলে উচিত ইজরায়েলকে সহায়তা করা।‘বর্তমানে  হামাসের বিরুদ্ধে ইজরায়েলের যুদ্ধে ইতিমধ্যে গাজায় ১১ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বেশ কয়েকটি হাসপাতালে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে । তাই প্রাণ হারাচ্ছে নবজাতক শিশুরা।

সম্প্রতি ইজরায়েলি হামলা নিয়ে এক সাক্ষাৎকারে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন,’ ইজরায়েল সরকারকে এ বার থামতে অনুরোধ করছি। গাজায় কী হচ্ছে, তা সমাজমাধ্যমে এবং টেলিভিশনে সারা দুনিয়া দেখছে। মহিলা, শিশুদের নির্বিচারে হত্যার ঘটনা সকলে দেখতে পাচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার।‘ কানাডার প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাব দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা