সুপ্রিম কোর্টকে অগ্রাহ্য, ১০ বিল ফেরত পাঠালেন তামিলনাডুর রাজ্যপাল

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: দেশের শীর্ষ আদালতের চেয়েও নিজেকে শক্তিশালী মনে করছেন মোদি সরকারের ‘পোষ্যভৃত্য’ তথা তামিলনাডুর রাজ্যপাল আর এন রবি। ব্যহস্পতিবার তামিলনাডু বিধানসভায় পাশ হওয়া ১০টি বিল ফেরত পাঠিয়েছেন। আর তার ওই পদক্ষেপ আদালত অবমাননা বলেই মনে করছেন। তবে রাজ্যপালের ‘দাদাগিরি’ বন্ধে পাল্টা পদক্ষেপের পথে হেঁটেছেন তামিলনাডু বিধানসভার অধ্যক্ষ এম আপ্পাভু। আগামিকাল শুক্রবারই বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছেন তিনি। ওই অধিবেশনেই ফেরত পাঠানো বিল ফের পাশ করানো হবে। আর সেক্ষেত্রে বিপ্লবে ইতি ঘটিয়ে সুড়সুড় করে ওই বিলে স্বাক্ষর করতে হবে কেন্দ্রের ‘ভৃত্য’ তামিলনাডুর রাজ্যপালকে।

গত কয়েক মাস ধরেই পঞ্জাব, কেরল ও তামিলনাডুর মতো বিরোধী শাসিত রাজ্যগুলিতে কার্যত বিজেপি এজেন্ট হয়ে কাজ করার অভিযোগ উঠেছে রাজ্যপালদের বিরুদ্ধে। জনস্বার্থ সম্পর্কিত একাধিক বিল আটকে রাখার মতো অভিযোগ উঠেছে। সম্প্রতি রাজ্যপালের বিল আটকানোর বিষয়টি নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল পঞ্জাবের আপ সরকার। ওই মামলার শুনানি দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পঞ্জাব ও তামিলনাডুর রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আগুন নিয়ে খেলা করছেন। আপনারা জনগণের দ্বারা নির্বাচিত নন। জনগণের দ্বারা নির্বাচিত সরকার কোনও বিল পাঠালে তা আটকে রাখার অধিকার নেই। অবিলম্বে বিল ছেড়ে দিতে হবে। বিল আটকে রাখার বিষয়টি যথেষ্টই উদ্বেগজনক।’

কিন্তু সুপ্রিম কোর্টের তিরস্কারেও টনক নড়েনি তামিলনাডুর রাজ্যপাল আর এন রবির। দেশের শীর্ষ আদালতের চেয়েও তিনি যে শক্তিশালী তা বোঝাতে বৃহস্পতিবারই ১০টি বিল ফেরত পাঠিয়েছেন। তামিলনাডুর শাসকদল ডিএমকে’র অভিযোগ, ‘বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন রাজ্যপাল রবি।’

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস