আমডাঙায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার ১  

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা:  জয়নগরের পর এবার আমডাঙায় খুন হল তৃণমূল নেতা। বৃহস্পতিবার  আমডাঙার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে বোমা মেরে খুন করা হয়। এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।এই ঘটনার পর উত্তর ২৪ পরগনার আমডাঙায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার আনোয়ার হোসেন মণ্ডল নামে এক ব্যক্তি।  জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধেয় আমাডাঙ্গা কামদেমপুর হাটে আমডাঙ্গা পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে লক্ষ্য করে বোমা মারা হয়। বোমার আঘাতে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানেই রূপচাঁদ প্রাণ হারান।

বৃহস্পতিবার  আমডাঙার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল খুন হওয়ার পরেই তার পরিবারের তরফে পুলিশের কাছে জানানো হয় তাতে নাম ছিল আনোয়ারের। এই ঘটনার পরেই আমডাঙার  খুড়িগাছি থেকে গ্রেফতার করা হয় আনোয়ারকে। আনোয়ার ছাড়াও তিন জনের নাম ছিল পরিবারের দায়ের করা এফআইআর-এ। তাঁরা হলেন তোয়েব আলি মণ্ডল, পাপ্পু এবং আফতার। 

তবে মনে করা হচ্ছে, কামদেবপুর হাটের দখল নিয়ে অনেক দিন ধরেই তৃণমূলের অন্দরে গোষ্ঠীকোন্দল চলছিল।  সেই কারণেই  খুন করা হয়েছে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে। প্রসঙ্গত, সোমে জয়নগরের ভয়াবহ ঘটনার পর বৃহস্পতিবারই ফের তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উপর হামলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এর পিছনে বিরোধীদের হাত আছে বলে দায়ী করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই পর পর এই ২টি ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই