Loading live market data...
Loading active stocks...
Connecting...

মার্কিন যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুকবাজের হামলা, নিহত ২

Share:

আর্ন্তজাতিক ডেস্ক: গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের একটি মানসিক হাসপাতালে গুলি চালিয়েছেন বন্দুকধারী। ঘটনায় নিহত হয়েছে একজন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও গুলিতে নিহত হন।

জানা গিয়েছে, শুক্রবার রাতে আচমকাই এ ঘটনা ঘটে। নিউ হ্যাম্পশায়ার হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়ায় বন্দুকধারীর নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

হ্যাম্পশায়ার পুলিশ কর্নেল মার্ক হল বলেছেন, সন্দেহভাজন ওই বন্দুকধারী নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে ঢুকে পরে কোনো ভাবে। তারপর লবিতেই একজনকে গুলি করেছেন ওই বন্দুকধারী। ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, হাসপাতালে নিযুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য ওই বন্দুকধারীকে গুলি করেন। এতে তিনি নিহত হন।

এই পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, মানসিক হাসপাতালে গোলাগুলির খবর পেয়ে সেখানে যায় পুলিশ। তবে তার আগেই একজন সেখানে গুলিবিদ্ধ হন। এরপর পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হন। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পুলিশ তাকে মৃত ঘোষণা করে। তদন্তের কারণে হাসপাতালে পুলিশ কিছু সময় থাকলেও জনসাধারণের জন্য আর কোনো হুমকি নেই এবং হাসপাতালের রোগী বা কর্মীদের জন্যও নেই কোনো হুমকি বার্তা। এ ঘটনায় সাধারণ জনগণের ভয় পাওয়ার কোনো কারণ নেই বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন।

রাজ্যের রাজধানী কনকর্ডের নিউ হ্যাম্পশায়ার হাসপাতালটি একটি ১৮৫ শয্যার সুবিধা রয়েছে যা মানসিক অসুস্থতার রোগীদের চিকিতসা করে। মার্কিন যুক্তরাষ্ট্রে গোলাগুলি উদ্বেগজনকভাবে সাধারণ, এমন একটি দেশ যেখানে মানুষের চেয়ে বেশি বন্দুক রয়েছে এবং যেখানে তাদের বিস্তার রোধ করার প্রচেষ্টা সর্বদা কঠোর প্রতিরোধের মুখোমুখি হয়।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের