দ্রুত সেনা প্রত্যাহার করতে দিল্লিকে চাপ মলদ্বীপের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মলদ্বীপে অবস্থানরত ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য দিল্লিকে অনুরোধ জানিয়েছেন সে দেশের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু। শনিবার মলদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন মোদি সরকারের মন্ত্রী কিরেণ রিজেজু। তখনই তাঁকে মলদ্বীপ থেকে ভারতীয় সেনাদের সরিয়ে নেওয়ার অনুরোধ জানান মুইজ্জু। মলদ্বীপের ভূখণ্ডে কোনও বিদেশি রাষ্ট্রের সেনাবাহিনীকে আস্তানা গাড়তে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।  

গত মাসে বিপুল ভোটে জিতে ইব্রাহিম সোলিকে হারিয়ে মলদ্বীপের প্রেসিডেন্ট পদে আসীন হয়েছেন চিনপন্থী হিসেবে পরিচিত মুইজ্জু। নির্বাচনের সময়েই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, জিতে ক্ষমতায় আসার পরে মলদ্বীপ থেকে ভারতীয় সেনাদের হঠিয়ে দেওয়া হবে। বছর পাঁচেক আগে যখন মুইজ্জুর দল ক্ষমতায় ছিল, তখন চিনের থেকে বিপুল ঋণ নিয়েছিল সেই সরকার। মলদ্বীপের পরিকাঠামোগত উন্নয়নে প্রচুর অর্থ বিনিয়োগ করেছিল শি চিনফিং সরকার। চিনকে খুশি রাখতেই দ্বীপরাষ্ট্রটি থেকে ভারতীয় সেনাকে পাততাড়ি গোটানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করছেন কূটনীতিবিদরা।

উল্লেখ্য, মলদ্বীপে ৭০ জন ভারতীয় সেনা আধিকারিক রয়েছেন। নয়াদিল্লির তৈরি রাডার স্টেশন, নজরদার উড়ান এবং টহলদারি জাহাজের দায়িত্বে রয়েছেন ওই সেনা আধিকারিকরা। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজেজুকে মলদ্বীপের প্রেসিডেন্ট বলেছেন, ‘মলদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর অর্থ এই নয় যে চিন বা অন্য কোনও দেশের প্রভাব বাড়তে দেওয়ার সুযোগ করে দেওয়া। ‌ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে উদ্যোগী হবে তাঁর সরকার। কোনও বিদেশে সেনাকে দেশের ভূখণ্ডে থাকার অনুমতি দেওয়া হবে না।’

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি