ধুপগুড়িতে টাকার অভাবে কিশোরের ক্যান্সার চিকিৎসা থমকে গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, ধুপগুড়ি :গাফিলতিতে আটকে রয়েছে ক্যান্সার রুগীর চিকিৎসা। অভিযোগ, সমস্ত রকম নিয়ম মেনে সাহায্যের আর্জি জানানোর পরও মেলেনি চিকিৎসার টাকা। এখন বারবার সমস্যার কথা জানিয়ে দুয়ারে দুয়ারে ঘুরেও মিলছে না সুরাহা, সমস্যায় হতদরিদ্র পরিবার।জানা যায়, বছর ২৬ এর কৌশিক বর্মন ক্যান্সার আক্রান্ত হয় ২০২২ সালে। ধুপগুড়ির(Dhupguri) ৯ নম্বর ওয়ার্ডে মাটির বাড়িতে বাবা মা ও ২দাদা নিয়ে সংসার তাদের। দিন এনে দিনে খাওয়া পরিবার হলেও সচ্ছলভাবে চলছিল পরিবারটি। কিন্তু বাড়ির ছোট ছেলে মারণ রোগ ক্যান্সার আক্রান্ত হওয়ার পর পাল্টে যায় পুরো পরিবারের চিত্রটা।

জলপাইগুড়ি শিলিগুড়িতে ছেলের চিকিৎসার জন্য দৌড়ে যখন কোন কিছুই হচ্ছিল না, সে সময় এই হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ায় প্রতিবেশীরাই। সবাই কিছু কিছু টাকা সাহায্য করে সেই ছেলেটির জন্য টাকা জমিয়ে তার চিকিৎসা করাতে ব্যাঙ্গালোর(Bangalore) পাঠায়। জানা যায়, ব্যাঙ্গালোরে সফলভাবেই অপারেশন হয়। এরপর পশ্চিমবঙ্গে ফিরে বেসরকারি হাসপাতালে শুরু হয় কেমো দেবার পালা। অভিযোগ স্বাস্থ্য সাথী কার্ডে ২টা কেমোর সাহায্য পেলেও আরও কেমো দেবার জন্য আবারও প্রতিবেশীদের কাছে হাত পাততে হয়। এভাবেই এখনো পর্যন্ত প্রায় ৫ লক্ষ টাকা খরচ ক্যান্সার আক্রান্ত হবার পর চিকিৎসার জন্য হয়। এরপর হাসপাতাল থেকে জানানো হয় তার আবার অপারেশন করতে হবে।

প্রায় ছয় মাস আগে চিকিৎসা ক্ষেত্রে সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডের জন্য সমস্ত নিয়ম মেনে তারা আবেদন করে। কিন্তু ভাগ্যের ফের, আবেদন করার ৬ মাস এখনো পর্যন্ত কোন সাহায্য পায়নি পরিবার। যার জন্য এখন এক্কেবারে বন্ধ হয়ে গেছে ক্যান্সার(Cancer) আক্রান্ত ছাব্বিশ বছরের এই তরুণের চিকিৎসা। কবে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের টাকা তারা পাবে এবং তারপরে তার অপারেশন করবে সেই অপেক্ষার দিন গুনছে পরিবার। তাদের আশা, মুখ্যমন্ত্রী(CM) তাদের এই আবেদনে সাড়া দেবেন।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন