কেন্দ্রীয় প্রকল্পে বাড়ি না পেয়ে মামলা হাইকোর্টে, অভিযুক্ত BDO ও পঞ্চায়েত প্রধান

মামলাটি আবার অশ্বিনী জনস্বার্থ মামলা হিসাবেই দায়ের করেছেন। কেননা তাঁর দাবি, বাংলার অনেক পরিবারই এইরকম ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয়েছেন। 

Share:

নিজস্ব প্রতিনিধি: যারা রাজ্যের গীতাঞ্জলি প্রকল্পে আগেই বাড়ি পেয়ে গিয়েছেন, তাঁদের নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার(PMGAY) তালিকায়। অথচ তিনি নিজে উপভোক্তা হওয়া সত্ত্বেও পাননি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার বাড়ি। এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) দ্বারস্থ হলেন পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার কাঁথি মহকুমার(Contai Subdivision) খেজুরি-১ ব্লকের হেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অশ্বিনীকুমার মাইতি। হাইকোর্টে তিনি অভিযোগ জানিয়েছেন, দুর্নীতির জন্যই তিনি বাড়ি পাননি। আর সেই দুর্নীতির বিষয়ে সম্যক ওয়াকিবহাল ছিলেন এলাকার BDO ও পঞ্চায়েত প্রধান। তাই এই ঘটনার CBI তদন্ত হোক। আদালতের নজরদারিতেই হোক সেই তদন্ত। তিনি এই মামলাটি আবার জনস্বার্থ মামলা হিসাবেই দায়ের করেছেন। কেননা অশ্বিনীর দাবি, বাংলার অনেক পরিবারই তাঁর মতো এইরকম ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয়েছেন। 

জানা গিয়েছে, অশ্বিনী প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় বাড়ির জন্য আবেদন করেছিলেন। কিন্তু উপভোক্তাদের চূড়ান্ত তালিকায় তাঁর নাম ছিল না। এর পরেই তিনি খেজুরি-১ ব্লকের BDO’র কাছে তথ্যের অধিকার আইনের আওতায় প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের নাম জানতে চান। ২০২১ সালে সেই আবেদন করেন তিনি। গত বছর ৩ জানুয়ারি BDO অফিস থেকে সেই তালিকা পাঠানো হয়। তালিকাটি ২০২১-’২২ অর্থবর্ষের। অশ্বিনীর বক্তব্য, সেই তালিকা থেকে তিনি জানতে পেরেছেন, যারা উপযুক্ত উপভোক্তা নন, তাঁরাও ওই প্রকল্পে বাড়ি পেয়েছেন। কিন্তু তিনি পাননি। তাঁর দাবি, রাজ্যের গীতাঞ্জলি প্রকল্পের উপভোক্তাদের নামও ওই তালিকায় রয়েছে। যা নিয়মবিরুদ্ধ। মৃত ব্যক্তিও প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তা এবং তিনি প্রকল্পের বরাদ্দ অর্থও পেয়েছেন বলে পিটিশনে দাবি করেছেন অশ্বিনী।

তাঁর আরও অভিযোগ, এই ‘বেনিয়মের’ ব্যাপারে সব জানতেন BDO এবং হেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা নায়েক। এই পরিস্থিতিতে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন অশ্বিনী। পাশাপাশি তাঁর দাবি, জেলাশাসককে নির্দেশ দেওয়া হোক, তিনি যাতে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ করেন। আগামী ২০ নভেম্বর অর্থাৎ সোমবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। উল্লেখ্য, বিজেপির তরফে বার বার অভিযোগ তোলা হয় যে বাংলায় কেন্দ্রীয় প্রকল্পে বাড়ি নির্মাণের কাজে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে। যদিও দিক্কিতে থেকে সেই সব অভিযোগ খতিয়ে দেখতে যে সব গুচ্ছের কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছিল, তাঁরা কেউ কোথাও কোনও দুর্নীতি খুঁজে পাননি। কিন্তু তারপর থেকেই কেন্দ্র সরকার এই প্রকল্পে বাংলায় টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে।

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…