আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতের  হার মানতে না পেরে আত্মঘাতী  যুবক

Courtesy: google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ বিশ্বকাপ ক্রিকেটের ফাইন্যালে ভারতের পরাজয় মেনে নিতে না পেরে আত্মহত্যা করলো এক যুবক। মৃতের নাম রাহুল লোহার। বয়স হয়েছিল মাত্র  ২৩ বছর। রবিবার রাতে বাঁকুড়ার বেলিয়াতোড়ের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এলাকায় ‘ক্রিকেট পাগল’ হিসেবেই পরিচিত ছিল বেলিয়াতোড় সিনেমা হল এলাকার বাসিন্দা রাহুল লোহার। একটি কাপড় দোকানে কাজ করেই সংসার চলতো তাদের। বিশ্বকাপ ক্রিকেটের ফাইন্যালে ভারতের পরাজয় মেনে না পেরে ওই দিন রাতে খেলা শেষে বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে, এমনটাই স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  মৃতের জামাই বাবু উত্তম সূর বলেন, ক্রিকেট বিশ্বকাপের ফাইন্যালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয় মেনে নিতে না পেরেই রাহুল বাড়িতেই গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করে। ওই ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। বিষয়টি জানতে পেরে রাতেই তিনি শ্বশুর বাড়িতে এসেছেন বলে জানান। 

পরে পুলিশ খবর পেয়ে রাতেই মৃতদেহটি উদ্ধার করে। বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সির্দ্ধার্থ দর্জি জানিয়েছেন , তদন্ত শেষ না পর্যন্ত এবিষয়ে কিছুই বলা সম্ভব নয়, তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। তাঁর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া । 

Published by:

Share Link:

More Releted News:

কেন্দ্রীয় বাহিনীর ‘ধাক্কা’য় উদয়নারায়ণপুরে ভোটারের মৃত্যু? তদন্তে হাওড়ার জেলাশাসক

‘‌দু’জায়গা থেকেই জিতছি’‌, হুমায়ুনের দাবি শুনে হাসছেন বিরোধী নেতারা

টানা বৃষ্টি ভয়ঙ্কর অবস্থা, কোচবিহারের ভেঙে পড়ে এক অস্থায়ী সেতু

ফের ধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গী শিলাবৃষ্টিও, সতর্ক করল হাওয়া অফিস

হিংসা রুখতে ৮ দফা দাওয়াই, সব থানাকে একগুচ্ছ নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের

‘২২৬টির বেশি আসন পেয়ে সরকার গড়ব আমরাই’ দৃপ্ত কণ্ঠে ঘোষণা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ