Loading live market data...
Loading active stocks...
Connecting...

৫ হাজার টাকা চাঁদা না নিতে পারায় পরিবারের ওপর অকথ্য নির্যাতন

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়াঃ জগদ্ধাত্রী পুজোয় চাঁদা দিতে না পারায় শেষে  বাড়িতে ঢুকে ভাঙচুর করলো ক্রাবের সদস্যরা। ঘটনাটি ঘটেছে, নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকায়। সেখানেই বসবাস করেন টুলু দেবনাথ নামে এক বাসিন্দা। জগদ্ধাত্রী পুজোর জন্য এলাকার নবারুণ ক্লাব তাঁর কাছ থেকে  পাঁচ হাজার টাকা চাঁদা চান। সেই টাকা দিতে অস্বীকার করায় মধ্যরাতে টুলু দেবনাথের বাড়িতে ঢোকেন ক্লাবের সদস্যরা। তাঁরা তাদের বাড়ি ভাঙচুর করার পাশাপাশি পরিবারের সদস্যদের বেধড়ক মারধরে বলে দায়ের হয়েছে অভিযোগ।

পাশাপাশি টুলুর পরিবার সেই ছবি তুলতেই হাত থেকে ফোন নিয়ে নেন ক্লাবের সদস্যরা। এই ঘটনার পর টুলুর পরিবারের ৩ জন   হাসপাতালে ভর্তি হন । বাকি সদস্যদের প্রাথমিক চিকিৎসা করে বাড়িতে ছেড়ে দেয়। গোটা ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পর টুলু দেবনাথ জানান,’ স্থানীয় ক্লাব আমাদের থেকে পাঁচ হাজার টাকা চাঁদা চেয়েছিল। টাকা দিতে না পারায় বাড়িতে অত্যাচার করেছে।  শুধু তাই নয় বাড়ির মেয়েদের ওপর তাঁরা অত্যাচারও করেছে।‘

এই পুরো ঘটনা নিয়ে এখনও পর্যন্ত পুলিশ কোন অভিযুক্তকে গ্রেফতার করেনি। প্রসঙ্গত, এই ঘটনা প্রথম নয় এরআগে কালী পুজোর সময়  মহেশতলা য় এক ফুচকা ব্যবসায়ী  চাঁদা দিতে না পারায় ক্লাবের লোকেরা তাঁকে মারধর করে। প্রসঙ্গত, লাগাতার এমন ঘটনা  স্বত্বের পুলিশ এই বিষয় কেন এখনও পর্যন্ত কোন ব্যবস্থা নিল , সেই প্রশ্নই এখন উঠছে।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর