এক গাছ-প্রেমী, অন্যজন রান্না পাগল, সুস্মিতার সঙ্গে জুটিতে সাহেব, আসছে ‘কথা’

এই সিরিয়ালের মাধ্যমেই সুস্মিতা দে-র সঙ্গে জুটি বেঁধে ছোট পর্দায় ডেবিউ করছেন সাহেব ভট্টাচার্য। আজ চ্যানেল প্রকাশ্যে আনল ধারাবাহিকের প্রোমো। যেখানে, দেখা গেল গাছ-পাগল কথা। চোখে কালো ফ্রেমের চশমা, চুল বেণী করে বাঁধা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপির শিরোনামে জায়গা হাঁকানোর তালে প্রতিনিয়ত স্টার জলসা এবং জী বাংলা লড়াই করেই চলেছে। যার ফল পুরোনো ধারাবাহিক গুলির বিদায় ঘন্টা। এ বছর অল্পদিন রাজত্ব করেই বিদায় নেওয়া ধারাবাহিকের নাম জমে গিয়েছে প্রচুর। নতুন সিরিয়ালের তালিকা দিন দিন লম্বা হচ্ছে। দিন কয়েক আগেই খবরের শিরোনামে এসেছিল যে, টলিউডের জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্য খুব শীঘ্রই ছোটপর্দায় ডেবিউ করতে চলেছেন। যাঁকে এতদিন দর্শক রিয়েলিটি শোয়ের সঞ্চালনা এবং ওয়েবসিরিজে দেখেছেন। এবার তিনি ছোটপর্দায়, এ খবর প্রকাশ্যে আসা মাত্রই উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছিল দর্শকদের। এ সপ্তাহ থেকেই শুরু হয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল গীতা LLB, এ মাসের শুরুতেই বাংলা মিডিয়াম শেষ হয়ে সে জায়গায় এসেছে, ‘তুমি আশে পাশে থাকলে’, সুতরাং স্টার জলসায় এখন নতুন ধারাবাহিকের রাজত্ব। সেই তালিকায় এবার জুড়তে চলেছে আরেকটি নাম, কথা।

এই সিরিয়ালের মাধ্যমেই সুস্মিতা দে-র সঙ্গে জুটি বেঁধে ছোট পর্দায় ডেবিউ করছেন সাহেব ভট্টাচার্য। আজ চ্যানেল প্রকাশ্যে আনল ধারাবাহিকের প্রোমো। যেখানে, দেখা গেল গাছ-পাগল কথা। চোখে কালো ফ্রেমের চশমা, চুল বেণী করে বাঁধা। সাদামাটা লুক, পরে আছে সালোয়ার। দিনের গোটা সময়টাই তাঁর গাছের সঙ্গে কাটে। গোয়ালা তার বাড়িতে দুধ নয়, আনে বালতি ভর্তি করে গোবর। যা সে দেবে করমচা গাছে। প্রতিবেশীর একজন তাঁকে ডাকে মিস গোবর দেবী নামে। যে চরিত্রে রয়েছেন মিঠাই-খ্যাত দিয়া মুখোপাধ্যায়কে। যে মস্করা করে বলে, ‘বিয়ের পরে যে কী হবে তোর’! তাতে কথার জবাব, ‘বিয়ে অসম্ভব! পুরুষ মানেই বিশ্বাসঘাতক’। অন্য দিকে, কুণ্ডু বাড়ি, ঐতিহ্যে মোড়া। দেখা যায় কালীপুজোর দিন তাদের বাড়ির বড় নাতি মিসিং। সে তখন রান্নায় ব্যস্ত। নাম অগ্নিভ।

ভেটকি ক্যারামেল সিজলার বানাতে গিয়ে সে ভুলে গিয়েছে পুজোর করমচা আনতে। আর তখনই করমচার গাছ হাতে কুণ্ডু বাড়িতে আসেন কথা। এসেই লাগে ধাক্কা অগ্নিভর সঙ্গে। আর নায়কও রেগে গিয়ে কথাকে ডাকে ‘মিস গোবর্দিনী’। ধারাবাহিকের প্রোমো দেখেই উত্তেজনার পারদ চড়েছে দর্শকদের। এই গল্পের মাধ্যমেই টলিউড পাচ্ছে নতুন জুটিকে। তবে এখন দেখার কোন স্লটে দেওয়া হয় কথা সিরিয়ালকে। আর বন্ধ সিরিয়ালের বিদায় ঘন্টা বাজে!

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক