BGBS 2023: রাজ্য সঙ্গীত দিয়ে শুরু সম্মেলন, গলা মেলালেন মমতা-ইন্দ্রনীল

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতীক্ষার অবসান। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে মঙ্গলবার দুপুর থেকে শুরু হল সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’ গাওয়ার মাধ্যমে শুরু হয় সম্মেলন। ওই গান গাইলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তাঁর সঙ্গে গলা মেলান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়,  মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচিরা। মঞ্চে এবং মঞ্চের সামনের আসনে বসা অতিথিদের অনেককেই তাতে গলা মেলাতে দেখা গিয়েছে।

রাজ্যে বিনিয়োগ টানতে গত কয়েক বছর ধরেই বিশেষ ভূমিকা রেখে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে। দেশ ও বিদেশের শিল্পোদ্যোগীরা বিনিয়োগে এগিয়ে এসেছেন। এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে স্পেন, ব্রিটেন, রাশিয়া-সহ ৩৫টি দেশের শিল্প সংস্থার প্রতিনিধিরা। ১৭টি দেশ সহযোগী হিসেবে যুক্ত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র, রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি, বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও ছিলেন সুহেল শেঠ, হর্ষ নেওটিয়া, রিশাদ প্রেমজি, সঞ্জীব গোয়েঙ্কা। সকলকে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানান শিল্পমন্ত্রী শশী পাঁজা এবং অর্থ দফতরের স্বাধীন দ্বায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়-মুকেশ আম্বানিরা। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে কীভাবে বাংলা শিল্প বন্ধ্যাত্ব কাটিয়ে শিল্প বান্ধবে পরিণত হয়েছে, তা উল্লেখ করেন দুজনেই।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে