করণ জোহরের হাত ধরে বলিউডে বাজিমাত, এবার নীরজ পাণ্ডের ওয়েবসিরিজে টোটা

একটি আন্তর্জাতিক মানের সিরিজে (Special Ops 2) করলেন তখন আমার আপ্লুত,অভিভূত হওয়াটাই স্বাভাবিক। ধন্যবাদ স্যার, শ্রী নীরজ পান্ডে।’ তবে এই মহূর্তে আর বেশি কিছু বলতে চাইলেন না টোটা।

Share:

নিজস্ব প্রতিনিধি: করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Kii Prem Kahaani) ছবিটি একেবারে সফলতার চূড়ায় নিয়ে গিয়েছে বাংলার জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরী কে। ছবিতে আলিয়া ভাটের বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন টোটা। তাঁর অভিনয়ের চাইতেও ক্ল্যাসিক নৃত্য ঘিরে রীতিমতো কয়েক মাস চর্চা চলেছে। রণবীর সিংয়ের সঙ্গে তাঁর দুর্দান্ত রসায়ন মন জয় করে নিয়েছে সকলের। টোটার এই জয়ই বলিউডে তাঁর প্রসার আরও বাড়িয়ে দিল। ফের একবার ছক্কা হাঁকাতে চলেছেন টোটা। এবার নীরজ পাণ্ডের নতুন সিরিজ ‘স্পেশাল অপস-২’-তে দেখা যাবে টোটাকে। তাঁর সঙ্গী এবার কে কে মেনন। আর এই সুখবরটা নিজেই সোশ্যাল মিডিয়ার কাছে শেয়ার করলেন টোটা।

একটি ছবিতে দেখা যাচ্ছে, টোটার পরনে জিন্স, মেরুন শার্ট, চোখে রোদ চশমা, ক্ল্যাপবোর্ড হাতে ছবি দিয়েছেন টোটা। ফেসবুকের পাতায় লিখেছেন, ‘A Wednesday ছবিটা দেখার পর থেকেই ওনার ফ্যান। তাই উনি যখন নিজে ফোন করে আমায় কাস্ট করলেন এবং শুধু তাই নয়, একটি আন্তর্জাতিক মানের সিরিজে (Special Ops 2) করলেন তখন আমার আপ্লুত,অভিভূত হওয়াটাই স্বাভাবিক। ধন্যবাদ স্যার, শ্রী নীরজ পান্ডে।’ তবে এই মহূর্তে আর বেশি কিছু বলতে চাইলেন না টোটা। প্রসঙ্গত ২০২০ সালের ১৭ মার্চ ‘র’ এজেন্স হিম্মত সিং-ওরফে কে কে মেননের সঙ্গে পরিচয় হয় OTT-র দর্শকদের, সৌজন্যে নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ Special Ops। সিরিজটি ছিল ৪টি পর্বের। দুর্দান্ত খ্যাতি অর্জন করেছিল এই ছবি।

এরপর ২০২১-এ আসে হিম্মত সিং-এর জীবনের গল্প। সেটাও ছিল প্রেম, বন্ধুত্ব ও বদলা নেওয়ার টানটান গল্প। তবে সেই সিরিজের নাম ছিল Special Ops 1.5। তখন থেকেই OTT-র দর্শক অপেক্ষা করছেন এই সিরিজের পরবর্তী সিজনের জন্য। তাই এবার টোটার হাত ধরে আসছে Special Ops-২। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সিরিজের শ্যুটিং। চলতি বছরের শেষের দিকেই এই মুক্তি পাবে নীরজ পাণ্ডের এই সিরিজ।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল