Deepfake নিয়ে জি-২০ সম্মেলনেও উদ্বেগ প্রকাশ মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) নিয়ে ফের নিজের উদ্বেগ ব্যাক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  বুধবার জি-২০’র ভার্চুয়াল সম্মেলনে কৃত্রিম মেধার প্রসারের পক্ষে সওয়াল করে তিনি বলেন, ‘সাধারণ মানুষের কাছে পৌঁছে যাক কৃত্রিম মেধা। কিন্তু কোনও কারণেই তা যেন সমাজের পক্ষে বিপজ্জনক হয়ে না ওঠে। সমাজের জন্য কৃত্রিম মেধা নিরাপদ হওয়া অবশ্যই প্রয়োজন’।

সম্প্রতি কৃত্রিম মেধার সাহায্য নিয়ে দক্ষিণ অভিনেত্রী রাশ্মিকা মান্ধানা, ক্যাটরিনা কাইফ, কাজল-সহ একাধিক সেলেবদের ডিপফেক ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। রেহাই পাননি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। নেট মাধ্যমে তাঁর গরবা নাচের দৃশ্য ভাইরাল হয়েছে। এদিনই ডিপফেক নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন লিটল মাস্টার শচিন তেন্ডুলকরের কন্যা তথা শুভমন গিলের বান্ধবী সারা তেন্ডুলকর। গত শুক্রবার বিজেপির দফতরে দিওয়ালি উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের ভুরিভোজ অনুষ্ঠানেই কৃত্রিম মেধা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেই সঙ্গে জানিয়েছিলেন, চ্যাটজিপিটির আধিকারিকদের ডেকেও এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। ডিপ ফেক নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার দায়িত্ব সংবাদমাধ্যমের কাঁধেও চাপিয়ে দিয়েছিলেন তিনি। 

এদিন জি-২০ ভার্চুয়াল সম্মেলনে ফের একবার কৃত্রিম মেধার সাহায্যে তৈরি ডিপফেক নিয়ে উদ্বেগ শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর গলায়। তিনি বলেন, ‘কৃত্রিম মেধা সাধারণ মানুষের কাছে অবশ্যই পৌঁছে যাক। মানুষের চাহিদার কথা মাথায় রেখে কৃত্রিম মেধার আরও উন্নয়ন ঘটানো হোক। কিন্তু সামাজিক নিরাপত্তা যাতে বজায় থাকে, সে বিষয়টিও মাথায় রাখার প্রয়োজন। ডিপফেক এখন বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।’

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে