‘বিশ্বকাপ কলকাতায় হলে আমরা জিততাম’, বললেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেস নেতা রাহুল গান্ধির সুরে সুর মিলিয়েই বিশ্বকাপ ফাইনালে হারের জন্য নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘পাপিষ্ঠ’ বলে খোঁচা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের কর্মিসভায় তিনি কটাক্ষের সুরে বলেন, ‘আমি তো এখনও বলতে পারি, ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতাতে হত, ওয়াংখেড়েতে হত, আমরা জিততাম। আমাদের ছেলেরা এত ভালো খেলাধুলোয়। কিন্তু ওই গেরুয়া পরিয়ে দিল। আমরা সবকটা ম্যাচ জিতলাম। ১০টার মধ্যে ১০টাই জিতলাম। আর যেই পাপিষ্ঠরা গেল, হেরে গেল।‘বিশ্বকাপে ক্রিকেটারদের কমলা প্র্যাকটিস জার্সি নিয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন মমতা।

তৃণমূল নেত্রী বলেন,’ মেট্রো স্টেশনের রং গেরুয়া করে দিচ্ছে। আমাদের চিঠি দিচ্ছে। তারা বলছে সুস্বাস্থ্য কেন্দ্র গেরুয়া করে দিতে হবে। একটা বিল পাশ করতে দেয় না। সুপ্রিম কোর্টের নির্দেশ মানে না। আমি নিজে গিয়ে কথা বলেছিলাম। তারপরেও সব আটকে রয়েছে। রাজ্য সরকারের টাকায় খাবেন, পুরষ্কার দেবেন আর কালারফুল লাইফ কাটাবেন। আর বিল পাশ করতে দেবে না। যেন সব হিটলার একটা।‘

তবে এদিন দলীয় কর্মী সভা থেকে একের পর এক কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন বাংলার নেত্রী। শুধু তাই নয় নাম না করেই বিশ্বকাপে ভারতের পরাজয় নিয়ে নাম না করেই মোদি-অমিত শাহকে তোপ দাগলেন মমতা । তবে মমতার আগে শিব সেনার উদ্ধব শিবির , অখিলেশ যাদব , রাহুল গান্ধী ও নাম না করেই বিশ্বকাপের পরাজয় নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ  করেছে।

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ