১৬ হিন্দু-সহ ২০ সংখ্যালঘুকে প্রার্থী করল আওয়ামী লীগ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের ২০ জনকে প্রার্থী করেছে শাসকদল আওয়ামী লীগ। ওই ২০ জনের মধ্যে হিন্দু সম্প্রদায়ের ১৬ জন। বাকি চার জন ক্ষুদ্র জনগোষ্ঠীর। উল্লেখ্য, একাদশ সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের ১৯ জন সদস্য ছিলেন। অর্থা‍ৎ গত বারের চেয়ে একজন বেশি মনোনয়ন পেয়েছেন।

আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচন। ওই নির্বাচন উপলক্ষে গতকাল রবিবার (২৬ নভেম্বর) আওয়ামী লীগের প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে। ওই ঘোষিত তালিকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ২০ জন ঠাঁই পেয়েছেন। তার মধ্যে ১৬ জন হিন্দু, ৩ জন বৌদ্ধ ও একজন খ্রিস্টান ধর্মাবলম্বী। হিন্দু সম্প্রদায়ের যাঁরা মনোনয়ন পেলেন তাঁরা হলেন, রমেশ চন্দ্র সেন (ঠাকুরগাঁও-১), মনোরঞ্জন শীল গোপাল (দিনাজপুর ১), তুষারকান্তি মণ্ডল (রংপুর ৩), সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে (কুড়িগ্রাম ৩), সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১), সৌরেন্দ্র নাথ মজুমদার (নওগাঁ-৩), স্বপন ভট্টাচার্য, (যশোর-৫), বীরেন শিকদার (মাগুরা-২), ননীগোপাল মণ্ডল (খুলনা-১), নারায়ণচন্দ্র চন্দ (খুলনা-৫)। এছাড়াও মনোনয়ন পেয়েছেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), কানাইলাল বিশ্বাস, (পিরোজপুর-২) অসীম উকিল ( নেত্রকোনা-৩), মৃণালকান্তি দাস (মুন্সীগঞ্জ-৩), রণজিৎ চন্দ্র সরকার (সুনামগঞ্জ ১), প্রাণ গোপাল দত্ত (কুমিল্লা-৭)।

বৌদ্ধ সম্প্রদায়ের হয়ে মনোনয়ন পাওয়া তিন জন হলেন খাগড়াছড়ি আসনে কুজেন্দ্রলাল ত্রিপুরা, রাঙ্গামাটিতে দীপঙ্কর তালুকদার এবং বান্দরবনে বীর বাহাদুর উ শৈ সিং। খ্রিস্টান সম্প্রদায়ের জুয়েল আরং মনোনয়ন পেয়েছেন ময়মনসিংহ-১ আসনে।

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের