প্রয়াত দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রখ্যাত অভিনেত্রী আর সুব্বলক্ষ্মী

তিনি বিভিন্ন ভাষার চলচ্চিত্রে দাদির ভূমিকায় অভিনয়ের জন্য বেশি পরিচিত ছিলেন। সুব্বলক্ষ্মীর বিয়ে হয়েছিল প্রয়াত কল্যাণকৃষ্ণনের সঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ইন্ডাস্ট্রিতে আবারও শোকের ছায়া।প্রয়াত প্রখ্যাত অভিনেত্রী আর সুবলক্ষ্মী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়! তিনি শুধু অভিনেত্রী নন, একাধারে সঙ্গীতশিল্পীও ছিলেন। এছাড়াও তিনি অভিনেতা থারা কল্যাণের মা, যিনি মালায়ালাম চলচ্চিত্রের সুপারস্টার। ৩০ নভেম্বর সকাল সকাল সকলের প্রিয় অনস্ক্রিন দাদির মৃত্যুর কথা শুনে স্বাভাবিকভাবেই ভক্তরা হতভম্ব। তাঁর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে।

তিনি বিভিন্ন ভাষার চলচ্চিত্রে দাদির ভূমিকায় অভিনয়ের জন্য বেশি পরিচিত ছিলেন। সুব্বলক্ষ্মীর বিয়ে হয়েছিল প্রয়াত কল্যাণকৃষ্ণনের সঙ্গে। মৃত্যুকালে তিনি তাঁর পরিবারে দুই মেয়ে ও এক ছেলে রেখে গিয়েছেন। সুব্বলক্ষ্মী অভিনয়ের পাশাপাশি একজন কর্ণাটক সঙ্গীতশিল্পী এবং চিত্রশিল্পী ছিলেন। মালয়ালম ভাষায় তার কিছু বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কল্যাণরামন, ‘পন্ডিপাদা’ এবং ‘নন্দনম’। শুধু মালায়ালম নয়, তিনি তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় এবং সংস্কৃত চলচ্চিত্রেও অভিনয় করেছেন। এছাড়াও তিনি ইংরেজি চলচ্চিত্র ‘ইন দ্য নেম অফ গড’-এও একটি চরিত্রে অভিনয় করেছিলেন। তামিল ভাষায়, তাঁকে শেষ দেখা গিয়েছিল থালাপথি বিজয়ের ‘বিস্ট’- এ এবং হিন্দিতে, তিনি ‘দিল বেচারা’-এ সুশান্ত সিং রাজপুতের দাদির ভূমিকাতেও অভিনয় করেছিলেন। এখানেই শেষ নয়, সুবলক্ষ্মী দক্ষিণ ভারতের অল ইন্ডিয়া রেডিওর প্রথম মহিলা সুরকারও ছিলেন। তিনি ডাবিং শিল্পী হিসাবেও কাজ করেছিলেন এবং ৬৫ টিরও বেশি টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছেন। তিনি বৃহস্পতিবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সুব্বলক্ষ্মীর নাতনী সৌভাগ্য ভেঙ্কিতেশ তাঁর ইনস্টাগ্রামে প্রথম তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি তাঁর দাদির হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “আমি তাঁকে হারিয়েছি। আমার শক্তি এবং ভালবাসার ৩০ বছর। আমার আম্মা, আমার সুব্বু, আমার বাচ্চা। প্রার্থনার জন্য আপনাকে ধন্যবাদ।”

এছাড়াও প্রবীণ অভিনেত্রী ‘কল্যাণরামণ’-এ তাঁর ‘কার্ত্যায়নী’ চরিত্রে বেশি খ্যাতি অর্জন করেছিলেন এবং তিনি ৭৫ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর বিখ্যাত চলচ্চিত্রগুলি হল, ‘নন্দনম’, ‘পন্ডিপাদা’, ‘সিআইডি মুসা’, ‘থিলাক্কাম’ ‘কল্যাণরামন’ এবং গৌতম মেননের চলচ্চিত্র ‘ইয়ে মায়া চেসাভে’-এর তেলেগু রিমেকেও অভিনয় করেছিলেন। ষাটের দশকে তিনি ‘নন্দনম’-এর মাধ্যমে একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করার আগে, তিনি জওহর বালভবনে একজন সঙ্গীত ও নৃত্য প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। ১৯৫১ সাল থেকে অল ইন্ডিয়া রেডিও (এআইআর) এর একজন কর্মচারী হিসাবে, তিনি দক্ষিণ ভারত থেকে এআইআর-এর প্রথম মহিলা সুরকার হিসেবে জনপ্রিয় ছিলেন। তিনি ডাবিং শিল্পী হিসেবেও তার দক্ষতা প্রমাণ করেছিলেন।

 

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ