‘আমার থেকেও কবাডি খেলোয়াড়রা বেশি বেতন পায়’, বিস্ফোরক অভিষেক বচ্চন

তবে কাবাডির উত্থান শুধু দর্শক সংখ্যার ক্ষেত্রেই নয়, খেলোয়াড়দের বেতনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমনকি অভিষেক কিছু খেলোয়াড় আমার থেকে বেশি আয় করেন।"

Share:

নিজস্ব প্রতিনিধি: কাবাড্ডি প্লেয়ারদের থেকেও নাকি কম বেতন পান অভিষেক বচ্চন। হ্যাঁ, এমনটাই বক্তব্য অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের। বলিউডের প্রথম সারির অভিনেতা হলেও তেমন সফল নন অভিষেক বচ্চন। বাবা অমিতাভের মতো অতটা সফল নন তিনি। সে যাই হোক, অভিষেককে অভিনয় ব্যতীত মাঝে মধ্যেই একাধিক দেশের ক্রীড়া মহলের নানা ইভেন্টে দেখা যায়। যেমন দেশের একটি প্রাচীন খেলা হল, কবাড্ডি। ক্রীড়া দেশ হিসেবে ভারত সত্যি অর্থে ব্যপক বিপ্লব ঘটিয়েছে। যদিও ভারতে ক্রিকেটকে বেশি আধিক্য দেওয়া হয়, প্রো কবাড্ডি লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরে দেশের দ্বিতীয় সর্বাধিক ইভেন্ট নামে খ্যাত। পাশাপাশি অভিষেক বচ্চন, PKL ফ্র্যাঞ্চাইজি জয়পুর পিঙ্ক প্যান্থার্সের মালিক।

সম্প্রতি তিনি একটি বেসরকারি চ্যানেলের সঙ্গে তাঁর কবাড্ডি খেলার প্রতি ভালবাসা এবং কীভাবে তিনি প্রথমে এই খেলায় এসেছিলেন সে সম্পর্কে কথা বলেছেন। যদিও অভিষেক একজন দুর্দান্ত ক্রীড়া অনুরাগী, যিনি বাস্কেটবল, ফুটবল এবং ক্রিকেটকেও অভিনয়ের পাশাপাশি সঙ্গী বানিয়েছেন। শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা তাঁকে কাবাডিতে নিয়ে এসেছিলেন। এনডিটিভির সঙ্গে একটি চ্যাটে, অভিষেক প্রকাশ জানিয়েছেন, মিঃ মাহিন্দ্রাই প্রথম প্রো কবাড্ডি লিগ শুরু করার ধারণাটি তৈরি করেছিলেন। অভিষেক খেলাধুলা সম্পর্কে কথা বলতে খুবই পছন্দ সবসময়ই। মাহিন্দ্রা অভিষেকের বাস্কেটবল, ফুটবল এবং ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসার কথাও জানতেন।

এরকম একটি বৈঠকে তিনি বলেছিলেন যে, ‘আমি জানি আপনি খেলাধুলার প্রতি সত্যিই অনুরাগী। আমি এই লিগটিকে একত্রিত করছি, যার নাম প্রো কাবাডি লিগ, আপনি কি এতে যোগ দিতে আগ্রহী হবেন? তখন আমার প্রথম প্রতিক্রিয়া ছিল কাবাডি, বাহ, সেই সময়ে কেউ এটা নিয়ে ভাবছিল না। তখন আমি এবং আমার দল ব্যাকগ্রাউন্ড রিসার্চ করি। আমি ছোটবেলায় কাবাডি খেলেছি, কিন্তু এটা সবই ছিল খুবই নৈমিত্তিক। তারপর আমি দেখলাম কিভাবে আধুনিক কাবাডি খেলা হচ্ছে। আমি আমার বাড়ির কাছে একটি কাবাডি ম্যাচ দেখতে গিয়েছিলাম, যেখানে ১০,০০০ জন লোক উপস্থিত ছিলেন। খেলাধুলায় আমি যে ধরনের কাজ করতে চাই তার সমস্ত বাক্সে টিক চিহ্ন দিয়েছে। আমি মিঃ মাহিন্দ্রার সঙ্গে কথা বলে এখানে থাকার সম্মতি দিই। তবে কাবাডির উত্থান শুধু দর্শক সংখ্যার ক্ষেত্রেই নয়, খেলোয়াড়দের বেতনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমনকি অভিষেক কিছু খেলোয়াড় আমার থেকে বেশি আয় করেন।”

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ