সুনামগঞ্জ ও ময়মনসিংহের জেলা প্রশাসকদের সরিয়ে দিল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: থানার ওসি এবং উপজেলা নির্বাহী আধিকারিকদের পরে এবার নির্বাচন কমিশনের কোপে সুনামগঞ্জ ও ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি)। শাসকদল আওয়ামী লীগের প্রিয়পাত্র হিসেবে পরিচিত ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজার রহমানকে পাঠানো হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগে। আর সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে বদলি করে ময়মনসিংহের জেলা প্রশাসক পদে পাঠানো হয়েছে। শনিবার জনপ্রশাসন মন্ত্রকের তরফে এ বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

গত ১৪ বছর ধরে দেশের শাসন ক্ষমতায় থাকার দৌলতে গোটা প্রশাসনকেই আওয়ামী লীগকে তাঁবেদার বানিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে গোপালগঞ্জের বাসিন্দাদের (যারা পরিচিত গোপালী বলে)। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যাতে প্রশ্ন না ওঠে তার জন্য এক ধাক্কায় গতকাল শুক্রবার দেশের সব থানার ওসি ও উপজেলা নির্বাহী আধিকারিকদের বদলির নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। আর ওই নির্দেশের ফলেই শাসকদলের অন্দরে জোর আলোচনা শুরু হয়েছে।  

নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, ‘সুষ্ঠ এবং স্বচ্ছভাবে নির্বাচনের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রথমে প্রশাসনের নিচের তলায় বদলি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এবার উঁচুতলায় বদলির প্রক্রিয়া শুরু হল। আগামী কয়েকদিনে আরও একাধিক আধিকারিককে বদলি করা হবে।’ উল্লেখ্য, গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। বর্তমানে মনোনয়ন ঝাড়াই-বাছাইয়ের কাজ চলছে। প্রথম দু’দিনে একাধিক প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

 

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা