শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপ। ইউরোপিয়ান মেডিটেরিনিয়ান সেসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক ৫। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬৩ কিলোমিটার গভীরে। যদিও এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। শক্তিশালী ভূমিকম্পের পরেই জারি হয়েছে সুনামি সতর্কতা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধে নাগাদ মিন্দানাও অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। পায়ের নিচে আচমকা মাটি কাঁপতে থাকায় অনেকেই প্রাণ ভয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় এসে দাঁড়ান। ছোটাছুটি শুরু করে দেন। বেশ কয়েকটি বাড়িতে তীব্র ফাটল দেখা দিয়েছে। বেশ কয়েকটি রাস্তা ভেঙে চৌচির হয়ে গিয়েছে। যদিও হতাহতের কোনও খবর নেই। তবে শক্তিশালী ভূমিকম্পের কারণে সুনামি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে প্রশাসন।

প্রসঙ্গত, এই নিয়ে গত ১৫ দিনে দু’দুবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। গত ১৭ নভেম্বর দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের ফলে প্রাণ হারিয়েছিলেন ৮ জন। সারানগানি, কাটোবাটো ছাড়া দাভাও অক্সিডেন্টাল প্রদেশের বিস্তিড়্ণ এলাকা ক্ষিগ্রস্ত হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৯। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন