‘পাঠান’ থেকে ‘গদর ২’কে বোল্ড-আউট, মাত্র ২ দিনে ‘Animal’-এর আয় ছুঁল ২৩৬ কোটি

প্রাথমিক অনুমান অনুসারে, ছবিটি দ্বিতীয় দিনে ভারতে ৬৩.৮০ কোটি টাকা আয় করেছে। সুতরাং, ছবির মোট আয় সংখ্যা মাত্র দুদিনে ভারতে ১২৯.৮০ কোটি টাকা দাঁড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১ ডিসেম্বর থেকে গোটা বিশ্বজুড়ে রাজ করছে একটাই নাম, তা হল Animal। রোমান্টিক মেজাজ আড়ালে রেখে খতরনক চেহারা রূপে রণবীরের দুর্দান্ত অভিনয়ে হুঁশ হারাচ্ছে ভক্তকূল। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত Animal-ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন, রণবীর কাপুর, রশ্মিকা মান্দান্না, অনিল কাপুর এবং ববি দেওল।

রণবীরের পাশাপাশি ছবির আরও তিনটি পিলার এই তিন অভিনেতা-অভিনেত্রী। বিশেষ করে ববি দেওলের দুর্দান্ত কামব্যাকে খুশি সকলে। ছবির দুটি ফাটাফাটি হাতিয়ার হয়ে উঠেছেন ববি দেওল-রণবীর কাপুর। বাবা অনিল কাপুরের সঙ্গে রণবীর কাপুরের জটিল সম্পর্কের প্রতিফলন নিয়েই ছবির গল্প। ইতিমধ্যেই ছবিটি সমালোচক এবং দর্শকদের দ্বারা দুর্দান্ত আলোচিত হচ্ছে। মুক্তির আগেই ছবির আয় হয়ে গিয়েছিল প্রায় ৩৪ কোটি টাকার মতো। গতকাল বিশ্বব্যাপী ছবির আয় ১৬১ কোটি ছাড়িয়েছি। মুক্তির দ্বিতীয় দিনে তাকিয়েও শাহরুখের পাঠান ও গদর ২-এর সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে রনবীরের Animal। ভোর ৬ টা থেকে রাত ২ টো পর্যন্ত চলছে Animal। এতটাই ছবির ক্রেজ। মাত্র দুদিনেই ছবিটি ভারতে ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। 

বক্সঅফিস কালেকশনে রীতিমতো ঝড় তুলেছে রণবীর কাপুরের ‘Animal’। ছবিতে বলবীর সিং এবং তার ছেলে রণবিজয় সিং নামে একজন টাইকুনের মধ্যে জটিল গতিশীলতা ছবির মুখ্য বিষয়। যখন ট্র্যাজেডি বলবীরকে আঘাত করে, তখন রণবিজয় তার প্রতিপক্ষ আবরার হকের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার শপথ নেন। সে তার পরিবারকে রক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ, একটি হিংসাত্মক গ্যাং দ্বন্দ্বের জন্ম দেয়। ছবিটি ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’-এর সঙ্গে তুলনায় অসাধারণ ব্যবসা করেছে। প্রাথমিক অনুমান অনুসারে, ছবিটি দ্বিতীয় দিনে ভারতে ৬৩.৮০ কোটি টাকা আয় করেছে। সুতরাং, ছবির মোট আয় সংখ্যা মাত্র দুদিনে ভারতে ১২৯.৮০ কোটি টাকা দাঁড়িয়েছে। এর আগে, ফিল্ম সমালোচক এবং বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শও রণবীরের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনার হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন Animal কে ঘিরে। তিনি লিখেছিলেন যে, Animal শুধুমাত্র শহরাঞ্চলে এবং জাতীয় চেইনে দুর্দান্ত পারফরম্যান্স করছে তা নয় বরং স্তর 1, টিয়ার 2 এবং টিয়ার 3 কেন্দ্রগুলিতেও দারুণ রেজাল্ট করেছে। সপ্তাহান্তে, এটি ভারতে ১৫০ কোটি টাকার কাছাকাছি আয় করবে বলে আশা করা হচ্ছে। 

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ