ঠাণ্ডার আমেজ পড়তেই ঠোঁট ফেটে চৌচির,জেনে নিন প্রতিকারের উপায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতকাল এলেই বাড়ে ঠোঁট ফাটার সমস্যা। আদ্রর্তার অভাবে ত্বক শুকিয়ে যায়।   যাঁদের ত্বক এমনিতেই শুষ্ক, তাঁদের এই সময়ে ঠোঁট বারবার শুকিয়ে ফেটে যাওয়ার প্রবণতা তৈরি হয়। ঠোঁটের চামড়া উঠে যাওয়া, ঠোঁট ফেটে রক্ত পড়া এবং ঠোঁটের চার পাশে শুকিয়ে যাওয়ার সমস্যাও বাড়ে।  আর এই সমস্যার মধ্যে পড়ে আট থেকে আশি সকলেই। এদিনে সেই সম্য  লাইনে দিয়ে আসে বিয়ের মরশুম।  তখন লিপস্টিক লাগালেই বাড়ে বিপদ।   তাই ঝটপট বাড়ি বসেই ঠোঁটকে সুস্থ রাখুন বেশ কিছু ঘরোয়া উপায়।

১- লিপ বামঃ ঠোঁট শুকিয়ে যাওয়ার সমস্যা এড়াতে সব সময়ে সঙ্গে কোনও লিপ বাম ব্যাগে রাখুন। কয়েক ঘণ্টা অন্তর ঠোঁটে লাগান। ঠোঁট শুকিয়ে গিয়ে চামড়া উঠলেও ঠোঁট কামড়ানোর অভ্যাস ছাড়তে হবে। শুধু তাই নয়  রাতে ঘুমোনোর আগে হালকা  করে ঠোঁটে লিপ বাম   বা অন্য কোনও ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না।   তাতেই ঠোঁট থাকবে সফট সফট।

২- পর্যাপ্ত পরিমাণ জলপানঃ বেশি করে জল খেয়ে শরীর আর্দ্র রাখতে হবে এই মরসুমে। দিনে অন্ততপক্ষে ৭-৮ গ্লাস জলপান করুন। তবেই শরীরে আর্দ্রতা বজায় থাকবে।  তাতেই এড়ানো যাবে ঠোঁটের সমস্যা। 

৩- বিশেষ স্ক্রাব ব্যবহারঃ সপ্তাহে অন্তত দু’-দিন ঠোঁটের জন্য তৈরি বিশেষ স্ক্রাব ব্যবহার করত‌ে হবে। তবে এই স্ক্রাব আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। মধু, লেবুর রস এবং চিনির গুঁড়ো একসঙ্গে মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিতে পারেন। নারকেল তেল এবং গুঁড়ো করা ওট্‌স দিয়েও তৈরি হবে ভাল স্ক্রাব।

প্রসঙ্গত, শীতকাল এলেই অনেকের ঠোঁট শুষ্ক হয়ে এলেই জিভ দিয়ে চেটে নেওয়ার প্রবণতা বেশি থাকে। এতে শুষ্কভাব থেকে সাময়িক বিরতি মেলে ঠিকই। তবে এই কারণেই ঠোঁটের ক্ষতিই হয় বেশি। তাই ঠোঁট জিভ দিয়ে না চেটে সঙ্গে রাখুন লিপ বাম।

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা