৫৭ বছর বয়সেই নিভল জীবন প্রদীপ! চলে গেলেন সিআইডির ফ্রেডরিকস

গতকাল রাত ১২ টা নাগাদ মারা গেলেন দীনেশ ফড়নিশ। মুম্বইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মারা গিয়েছেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: চলে গেলেন জনপ্রিয় ক্রাইম সিরিজ ‘CID’-এর ফ্রেডি অর্থাৎ দীনেশ ফড়নিস। একসময় মুম্বই টেলিভিশন পর্দায় রীতিমতো রাজ চলত CID- এর। আর এই ক্রাইম সিরিজের মাধ্যমে বলিউড পেয়েছে একগুচ্ছ প্রতিভাবান অভিনেতার খোঁজ। CID-এর মুখ্য চরিত্রগুলির মধ্যে একজন ছিলেন দীনেশ। দীর্ঘ ১৫ বছর ধরে সনি চ্যানেলে রাজত্ব করা এই ধারাবাহিকটি এখনও নব্বই বা বিষ দশকের ভক্তদের হৃদয়ে গেঁথে রয়েছে।

দীনেশের চরিত্রটি ছিল খুবই মজার। একরাশ সিরিয়াস কেসগুলির মধ্যে তাঁর মজার চরিত্রটি একফালি বিনোদন দিত দর্শকদের। গত রবিবার প্রথম খবর এসেছিল যে, ৫৭ বছর বয়সী দীনেশ হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। যদিও গতকাল এই সিরিয়ালের আরেক মুখ্য সদশ্য দয়া বলেছিলেন যে, তিনি হাসপাতালে আসছেন ঠিকই কিন্তু হৃদরোগে আক্রান্ত হননি। কিন্তু শেষ রক্ষা আর হল না।

গতকাল রাত ১২ টা নাগাদ মারা গেলেন দীনেশ ফড়নিশ। মুম্বইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মারা গিয়েছেন তিনি। আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর সিআইডি সহ-অভিনেতা দয়ানন্দ শেঠি, যিনি শোতে দয়ার চরিত্রে অভিনয় করতেন। এই মূহুর্তে CID-এর সকল সদস্য দীনেশের বাড়িতে রয়েছেন। indianexpress.com-কে দয়া বলেছেন, “রাত ১২.০৮ মিনিটে দীনেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।” তাঁর মৃত্যুর কারণ প্রসঙ্গে অভিনেতা বলেন, দীনেশ একাধিক অঙ্গ ব্যর্থতার কারণে মারা গিয়েছেন। তাঁর কথায়, “তাঁর শরীরে অনেক জটিলতা ছিল এবং গতকাল রাতে তাকে ভেন্টিলেটর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আজ সকাল সাড়ে ১০টায় মুম্বাইয়ের দৌলত নগর শ্মশানে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।” এর আগে, জানা গিয়েছিল যে, দীনেশ রবিবার হৃদরোগে আক্রান্ত হয়েছিল, যার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে, শেঠি নিশ্চিত করেছেন যে, এটি কার্ডিয়াক অ্যারেস্ট নয়, লিভারের ক্ষতি ছিল।

দীনেশ দীর্ঘদিন ধরে চলমান টেলিভিশন শো সিআইডিতে ফ্রেডরিক্সের ভূমিকায় অভিনয় করার পরে সকলের কাছে একটি অতি পরিচিত নাম হয়ে উঠেছিলেন, যা ১৯৯৮ সাল থেকে সম্প্রচারিত হয়েছিল এবং সনি টিভিতে বিশ বছর ধরে চলেছিল। তিনি জনপ্রিয় সিটকম তারক মেহতা কা উল্টা চশমা-তেও উপস্থিত ছিলেন। এছাড়াও সুপার ৩০, সরফারোশের মতো চলচ্চিত্রগুলিতে সহায়ক ভূমিকায় অভিনয় করেছিলেন।

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ