চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

থাইল্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাসের, নিহত ১৪ যাত্রী

Curtesy: Google

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা। নিহত কমপক্ষে ১৪ জন এবং ২০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বাসটি থাইল্যান্ড সরকারের মালিকানাধীন পরিবহন কোম্পানির একটি বাস। থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ প্রচুয়াপ খিরি খানে মধ্যরাতে এই দুর্ঘটনাটি ঘটে।

থাইল্যান্ডের সম্প্রচার মাধ্যম থাইপিবিএস রয়টার্সকে জানিয়েছে, দুর্ঘটনার পর বাসটির সামনের অংশ এবং পিছনের অংশ অর্ধেক হয়ে বিভক্ত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা আসেন এবং ধ্বংসাবশেষ থেকে যাত্রীদের বের করে আনতে থাকে। তবে মধ্যরাতে এই দুর্ঘটনাটি ঘটায় উদ্ধারকাজ শুরু হতে কিছু বিলম্ব হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, “আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।” নিহত কমপক্ষে ১৪ জন এবং ২০ জনেরও বেশি যাত্রী আহত। তবে কি কারণে এই দুর্ঘটনা, তার কারণ এখনও জানা যায়নি। অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত চালাচ্ছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ