প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে লজ্জার রেকর্ড গড়লেন মুশফিকুর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের ক্রিকেট মহলে তিনি ‘মিস্টার ডিপেন্ডেবল’ হিসাবে পরিচিত। অনেক ম্যাচে পরিত্রাতা হিসাবে আবির্ভূত হয়ে দলকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন। কখনও আবার জিতিয়েছেন। সেই মিস্টার ডিপেন্ডবল মুশফিকুর রহিমই বুধবার এক লজ্জার ইতিহাসে নাম লেখালেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হলেন মুশফিক।

ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে এদিন থেকেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট। টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেঘলা আবহাওয়ায় দুই কিউই স্পিনার মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপসের বিষাক্ত ঘূর্ণি সামলাতে গিয়ে চোখে সর্ষেফুল দেখেছিলেন বাংলাদেশে ব্যাটাররা। মধ্যাহ্নভোজের আগেই ৪৭ রানে চার উইকেট খুঁইয়ে চরম বিপাকে পড়ে টাইগাররা। পঞ্চম উইকেটে শাহাদাত হোসেনের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে টেনে নিয়ে যেতে থাকেন মিস্টার ডিপেন্ডেবল। কিউই বোলারদের সামলে দলের রান মেশিন সচল রেখেছিলেন।

কিন্তু ৪১ তম ওভারেই ঘটল বিপত্তি। কাইল জেমিসনের করা চতুর্থ বলটি দেখেশুনেই খেলছিলেন মুশফিক। ব্যাকফুটে খেলা বল ব্যাটে লেগে মাটিতে পড়ে অফের দিকে বেরিয়ে যাচ্ছিল। আর গোটা স্টেডিয়ামকে স্তম্ভিত করে দিয়ে ওই সময়ে এক কাণ্ড ঘটান বাংলাদেশের মিস্টার ডিপেল্ডেবল। ইচ্ছাকৃতভাবে বলটি ডান হাত দিয়ে ধরেন। সঙ্গে সঙ্গেই আউটের আবেদন জানান নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা। অন ফিল্ড আম্পায়ার ও লেগ আম্পায়ার আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ভার ছাড়েন তৃতীয় আম্পায়ারের কাঁধে। ভিডিয়ো রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। ৩৫ রানে সাজঘরে ফিরতে হয় টাইগারদের উইকেটরক্ষককে। ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হয়ে মহিন্দর অমরনাথ, মহসিন খান, মাইকেল ভনের সঙ্গে একই সারিতে বসলেন মুশফিক।

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?