রাজনীতিতে যোগের সম্ভাবনা খারিজ ‘ফ্যামিলি ম্যান’ মনোজ বাজপেয়ীর

আমি যেখান থেকে এসেছি, সেই রাজ্যের রাজনীতি আমাদের লালন-পালনের অংশ। সত্যি কথা বলতে আমি খুব ভালো রাজনৈতিক বিশ্লেষক। আমি একজন ভালো অভিনেতা হই বা না হই। কিন্তু আমি রাজনীতি ভালভাবে বুঝি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক বছর জুড়েই তারকাদের রাজনীতিতে যাওয়ার এক্কেবারে ধুম উঠেছে। ইতিমধ্যেই একাধিক বলি তারকা রাজনীতিতে নিজেদের নাম লিখিয়েছে, আবার কারুর কারুর নাম না লিখিয়েই রাজনীতিতে অগাধ যাতায়াত। আবার কেউ কেউ রাজনীতিতে যুক্ত হবেন হবেন করছে, অর্থাৎ দোটানা রয়েছে। সম্প্রতি রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরাম, ছত্তিশগড়-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে। তিনটি রাজ্যেই বিজেপি মহলের জয়ধ্বনি বেজেছে। শুধুমাত্র তেলেঙ্গানাকতে জিতেছে কংগ্রেস। সুতরাং একে একে সবাই প্রধানমন্ত্রীর দলে যোগদান করছেন। কংগ্রেসের কাছে রীতিমতো তা ক্ষততে পরিণত হয়েছে। এখনও নির্বাচনের বাত্তি নেভেনি। তার মধ্যেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে মাতামাতি শুরু করেছেন সকলে। শোনা যাচ্ছে, আগামী বছর লোকসভা নির্বাচনের আগেই বলিউডের বহু তারকা রাজনীতিতে প্রবেশ করবেন। জল্পনায় নাম আছে, সিলভার স্ক্রিনের সর্দার খান অর্থাৎ মনোজ বাজপেয়ীরও।অভিনয়ের পাশাপাশি তাঁর অভিব্যক্তিও সবসময় নজর কেড়ে নেয় ভক্তদের।

সম্প্রতি, মনোজ বাজপেয়ী তাঁর ছবি জোরামের প্রচারে রাজনীতিতে যোগদানের প্রসঙ্গে সাক্ষাৎকারে বলেন, “গত ২৫ বছর ধরে প্রতিটি দল আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দিয়ে আসছে। যখনই নির্বাচন আসে, বিহার ও আমার শহরে গুজব ওঠে যে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। প্রতিবার সেখান থেকে কোনও না কোনও বন্ধু আমাকে ফোন করে বিষয়টি নিশ্চিত করে যে, আমি কোনও দল থেকে নির্বাচনে লড়ছি কিনা, কারণ তিনিও ওই সংসদীয় আসনে কোনও না কোনও দল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তখন আমি তাঁকে সান্ত্বনা দিই যে, আমি আসছি না। আমি যেখান থেকে এসেছি, সেই রাজ্যের রাজনীতি আমাদের লালন-পালনের অংশ। সত্যি কথা বলতে আমি খুব ভালো রাজনৈতিক বিশ্লেষক। আমি একজন ভালো অভিনেতা হই বা না হই। কিন্তু আমি রাজনীতি ভালভাবে বুঝি।”

তবে এদিন মনোজ বাজপেয়ী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আপাতত তিনি রাজনীতিতে যোগ দিছেন না। শুধু অভিনয়েই নিজের যাত্রা এগিয়ে নিতে চান। তাঁর এই জন্ম পুরোপুরি অভিনয়ের জন্যই। ইন্ডাস্ট্রির পরিচালকরা বর্তমানে তাঁকে মাত্র ২৫-৩০ শতাংশ ব্যবহার করেছেন। এখনও বলিউডকে অনেক কিছু দেওয়ার আছে তাঁর। তিনি নিজেকে সম্পূর্ণরূপে অন্বেষণ করতে চান। মনোজ বাজপেয়ীর জন্ম এবং পড়াশোনা বিহারের বেলওয়া গ্রামে। এই রাজ্যের শত্রুঘ্ন সিনহা সহ অনেক অভিনেতা রাজনীতিতে এসেছেন। এমন পরিস্থিতিতে, প্রতিটি নির্বাচনের সময়ই প্রশ্ন ওঠে যে মনোজ বাজপেয়ীও অভিনয়ের পর রাজনীতিতে যোগ দেবেন, তবে তিনি এমন কোনও সম্ভাবনা তিনি স্পষ্টভাবে অস্বীকার করেছেন। রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে মনোজ বাজপেয়ী আরও বলেন, তিনি রাজনীতি বিশ্লেষণ এবং যে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের যাত্রা অনুসরণ করতে খুব আগ্রহী। বলিউডে কাজের কথা বলতে গেলে, এই অভিনেতা আজকাল জোরামের জন্য শিরোনামে রয়েছেন। মুক্তির আগেই বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে এই ছবিটি। আগামী ৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবিটি।

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র