চন্দ্রকোনাতে চোলাই মদের ব্যবসা বন্ধের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা: দীর্ঘদিন ধরে চুপিসারে চলছিল চোলাই মদ – এর ব্যবসা, গ্রামবাসীদের হাতেনাতে ধরা পরল চোলাই মদ পাচারকারী।ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার(Chandrakona Assembly) পরমানন্দপুর গ্রামে। দীর্ঘদিন ধরেই রমরমিয়ে চলছিল চোলাই মদের ব্যবসা। প্রতিদিনের মতো শনিবার সকালে বিনা নম্বর প্লেটের বাইকে চোলাই মদ নিয়ে ঢাই খন্ড এলাকার এক যুবক চোলাই মদ বিক্রেতাদের কাছে চোলাই মদ দিতে আসেন।

আর সেই সময় গ্রামের বেশ কয়েকজন ব্যক্তি তাকে ধরে ফেলে এবং আটকে রাখে। চলে বেদম প্রহার।খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে । পুলিশ এসে ওই যুবককে আটক করে। পুলিশ গাড়িতে তুলতেই গ্রামের মানুষজন পুলিশ(Police) গাড়িকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং তারা দাবি জানায় ওই অভিযুক্ত ব্যক্তি ছাড়াও এই গ্রামে যারা চোলাই মদের ব্যবসা করছে তাদের বাড়িতে তল্লাশি করতে হবে এবং যথারীতি পুলিশ তাদের বাড়িতে গিয়ে চোলাই মদের খোঁজ চালায়।

যদিও চোলাই মদের ব্যবসায়ীরা বাড়িতে তালা(Lock) ঝুলিয়ে উধাও হয়ে যায়। চোলাই মদের ব্যবসার সাথে যুক্ত বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এই চোলাই মদ খেয়ে ওই গ্রামেরই তরতাজা ৩-৪ জন যুবকের প্রাণ গেছে বলে দাবি ওই গ্রামবাসীদের ।তাই গ্রামবাসীদের দাবি এই চোলাই মদের ব্যবসা বন্ধ করতে হবে।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন