বক্সঅফিসে ‘Animal’ ঝড় অব্যাহত! ৯ দিনে দেশজুড়ে ৪০০ কোটি আয় ছুঁই ছুঁই

ইতিমধ্যেই ছবিটি বিশ্বব্যাপী ৬০০ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে। হবে নাই বা কেন, ANIMAL ছিল ২০২৩ সালের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ‘Animal’। যা কিনা রীতিমতো ঝড় উঠিয়েছে দেশে। শুধু দেশ নয়, বিদেশেও। বহু প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘Animal’। যেটি গত অগস্টে মুক্তির কথা ছিল। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন, রণবীর কাপুর এবং রশ্মিকা মান্দানা। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল অনিল কাপুর, তৃপ্তি দিমরি।

মাত্র ১৩ মিনিটের দৃশ্যে ববি দেওলের দুর্দান্ত এক্টিং স্কিল হিলিয়ে দিয়েছে গোটা দেশবাসীকে। সঙ্গে রণবীরের রোমান্টিক কিলার লুকে দিশেহারা সবাই। এছাড়াও ছবির ইউএসপি তৃপ্তি ও রশ্মিকার সঙ্গে রণবীরের ফাটাফাটি রসায়ন। সব মিলিয়ে দ্বিতীয় শনিবারও দারুণ ব্যবসা করেছে। ছবিটি মিশ্র পর্যালোচনার পেলেও বক্সঅফিসে রীতিমতো উড়ছে।

ইতিমধ্যেই ছবিটি বিশ্বব্যাপী ৬০০ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে। হবে নাই বা কেন, ANIMAL ছিল ২০২৩ সালের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত, এটি বক্স অফিসে ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’-এর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল । ‘স্যাম বাহাদুর’-কে ধারাবাহিকভাবে গিয়েছে Animal। অষ্টাম দিনে ‘Animal’ ২২.৯৫ কোটি টাকা আয় করেছে। নবম দিনে ছবিটি ৩৭ কোটি টাকা আয় করেছে। ছবিটির মোট সংগ্রহ এখন দাঁড়িয়েছে ৩৯৩.৫৪ কোটি টাকা। এদিকে, ‘অ্যানিমাল’-এর সামগ্রিক ৪৯.১০ শতাংশ দখল ছিল। Animal ছবিটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। রণবীর কাপুরের চরিত্র, রণবিজয়, একজন মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে যিনি নির্মম এবং উচ্চাভিলাষী, তার লক্ষ্য অর্জনের জন্য যেকোনও প্রান্তে যেতে ইচ্ছুক। গল্পটি একটি পিতা এবং পুত্রের মধ্যে অস্থির সম্পর্কের মধ্যে ব্যক্ত করেছে।

রণবিজয় যখন তার বাবা বলবীর সিংকে হত্যার ষড়যন্ত্রের কথা জানতে পারে, তখন সে সঠিক প্রতিশোধ নিতে শুরু করে। Animal প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, মুরাদ খেতানি এবং প্রণয় রেড্ডি ভাঙ্গা টি-সিরিজ ফিল্মস, ভদ্রকালী পিকচার্স এবং সিনে১ স্টুডিওর অধীনে। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন JAM8, বিশাল মিশ্র, জানি, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরাণিক, অশিম কেমসন এবং হর্ষবর্ধন রামেশ্বর, চিত্রগ্রহণ পরিচালনা করেছেন অমিত রায় এবং সম্পাদনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এটির রানটাইম ২০১ মিনিট (৩ ঘন্টা ২১ মিনিট)।

 

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ