জানেন কী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বডিগার্ড কে, তাঁর বেতন কত?

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রসেনজিতের বডিগার্ড হিসেবে রাম প্রতিবছর ৮০ লক্ষ টাকা পারিশ্রমিক পান। অর্থাৎ তাঁর মাসিক মায়না প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁকে বলা হয়, স্বয়ং টলিউড ইন্ডাস্ট্রি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিগত কয়েক যুগ ধরে টলিউডে রাজ করছেন। তিনি পর্দায় আসা মানেই প্রেক্ষাগৃহে ঝড় ওঠা। তাঁকে শেষ দেখা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘দশম অবতার’, ছবিটি বহুদিন পর বাঙালিকে পুজোর সময়ে প্রেক্ষাগৃহে টেনেছিল। প্রায় ৫ কোটির মতো আয় করেছিল ছবিটি। তবে আজ তাঁর কোনও ছবি নিয়ে আমরা আলোচনা করব না, আলোচনা করব তাঁর রক্ষককে নিয়ে অর্থাৎ বডিগার্ডকে নিয়ে। তারকা মানেই তাঁদের সঙ্গে দু চারটা বডিগার্ড ঘুরবে, বিষয়টি একেবারেই নর্ম্যাল। যাতে ভক্তদের সৌজন্য বিনিময়ে সময় তাঁর কোনও ক্ষতি না হয়। এ যাত্রায় বলিউডের থেকে কোনও অংশে কম নয় টলিউডও।

যার অভিনয়ে মুগ্ধ গোটা বাংলা ইন্ডাস্ট্রি। সেই প্রসেনজিৎই থাকেন এই ব্যক্তির নজরবন্দিতে। । তাঁর চোখ পেরিয়ে এক কদমও রাখেন না টলি সুপারস্টার। বুম্বাদার ছায়া সঙ্গী তিনিই। তাঁর সান্নিধ্যেই তিনি কাটিয়ে দিলেন জীবনের বেশ কয়েকটা বছর। প্রসেনজিৎ-এর নিরাপত্তার সঙ্গীর নাম রাম সিং। যিনি দেশ থেকে বিদেশ প্রসেনজিতের সঙ্গে ছায়ার মতো লেগে থাকেন। নায়কের সুবাদে টলিউডেও দারুণ জনপ্রিয় রাম সিং। প্রসেনজিৎকে স্যারজি বলে ডাকেন তিনি। ভপ্রসেনজিতের ছায়াসঙ্গী রাম সিং বিগত ১৫ বছর ধরে কাজ করছেন বুম্বাদার সঙ্গে। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতা এবং ১১৫ কেজির রাম সিং-কে দেখে এমনিতেই শত্রুরা দূরে থাকেন। শুরুর দিকে দুই বছর দেবের সঙ্গে কাজ করলেও দীর্ঘ ১৫ বছর ধরে তিনি রয়েছেন বুম্বাদার সঙ্গে। আজ বুম্বাদার সঙ্গে তাঁর সম্পর্ক একেবারে পরিবারের মতো।

কিন্তু কীভাবে এই পেশায় এলেন তিনি? কী তাঁর পরিচয়? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে আসার আগে থেকেই তিনি বাউন্সারের কাজ করতেন। উত্তর প্রদেশের অযোধ্যায় বাসিন্দা রাম সিং, ১২ বছর বয়সে, কলকাতায় আসেন। পড়াশুনা করতে করতেই কাজ শুরু করে দেন৷ স্বাস্থ্য ভাল থাকার ফলে তিনি শেষমেশ বাউন্সারের কাজই বেছে নেন। টুকটাক ইভেন্টে কাজ করতে করতে প্রথমে দেব, তারপরই রাম সিং প্রসেনজিৎ-এর সঙ্গে কাজ করা শুরু করেন তিনি। প্রসেনজিৎ কোথায় কখন যাবেন সব খবরই রাখতে হয় রাম সিং-এর কাছে। প্রসেনজিৎ-এর পার্সোনাল গাড়িতেই সবসময় থাকেন রাম সিং। কখন নায়ক বাড়ি থেকে বের হবেন, কখন বাড়িতে ফিরবেন সবটাই খবরই রাখতে হবে রাম সিং। স্বাভাবিকভাবেই পরিবারের সদস্য হয়ে গিয়েছেন তিনি প্রসেনজিতের। ব্যক্তিগত জীবনে বিবাহিত রামের এক পুত্র সন্তান রয়েছেন কিন্তু তেমনভাবে পরিবারকে সময় দিতে পারেন না রাম। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রসেনজিতের বডিগার্ড হিসেবে রাম প্রতিবছর ৮০ লক্ষ টাকা পারিশ্রমিক পান। অর্থাৎ তাঁর মাসিক মায়না প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা।

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

আজকের রাশিফল: পারিবারিক জীবনে ঝড়, সম্পর্কে ছেদ, দূরে ভ্রমণের সময়ে সজাগ থাকুন…

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু