চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

KIFF 2023: কলকাতায় এসে বাঙালিদের ভালবাসা নিয়ে মুম্বইয়ে ফিরতে চান মনোজ

নিজস্ব প্রতিনিধি: চলছে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামিকাল শেষ হবে টানা ৮ দিন ধরে চলা সিনেমা যজ্ঞ। কিন্তু ২৯ বছরে এই প্রথম কলকাতা চলচ্চিত্র উৎসবে এলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মনোজ বাজপেয়ী। উৎসবে এসে অভিনেতা কথা দিলেন যে, পরের বছর ফেস্টিভ্যালে তিনি তাঁর ছবি নিয়েই আসতে চান।

একটি বেসরকারি সংবাদমাধ্যম অনুযায়ী এই প্রসঙ্গে মনোজ বলেন, আসলে এটি মুলত ছবির সেলিব্রেশন, তাই এখানে কোনও ছবি নিয়েই আসা উচিত। চলচ্চিত্র উৎসব মানেই নতুন প্রজন্মের অভিনেতা এবং পরিচালকরা বর্ষীয়ান অভিনেতা এবং পরিচালকদের সঙ্গে দেখা করার সুযোগ পান। তাঁদের সিনেমার চিন্তাধারা ভাগ করে নেন। অভিনেতার দাবি, ‘যখন এখানে প্রথম আমন্ত্রণ পাই, খুবই আনন্দিত হই এখানকার সিনেমার কালচারের জন্য। তাছাড়াও কলকাতাকে ভালবাসি আমি। বাঙালি খাবার খেতে ভালবাসি। আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই রবীন্দ্রসদনে আমি অনেকবার নিজের নাটক মঞ্চস্থ করতে এসেছি।’ কোন ধরনের ছবি দেখতে ভালোবাসেন সেই প্রশ্নের অভিনেতার সাফ জবাব, তিনি হিন্দি ছবি খুব একটা দেখেন না। বাছাই করা কিছু বাংলা তামিল মালায়ালম এবং কন্নড় ছবি দেখেন। তবে ‘বলিউড’ শব্দটাতেই তাঁর আপত্তি আছে। কারণ ‘বলিউড’ শব্দটা হল হলিউড থেকে ধার নেওয়া শব্দ।

এদিন বলিউড হিরোদেরও একহাতে নিয়ে মনোজ বলেন, ‘ষাট সত্তর কিংবা আশির দশকের নায়করা ছিলেন সমাজের প্রতিমূর্তি। অমিতাভ বচ্চন পর্দায় এসে দাঁড়ালে, দর্শক তাঁর মধ্যেই নিজেদের দেখতে পেতেন, কিন্তু এখন হিরোরা যেন এক একজন গ্রিক গড, তাঁদের সঙ্গে হয়তো দর্শকরা রিলেটই করতে পারেন না। অনেকেই আমাকে কিংবা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে জিজ্ঞেস করেন, তথাকথিত নায়কের চরিত্রে আমরা কেন অভিনয় করি না। আমার তো মনে হয়, আমরাই তথাকথিত নায়কের চরিত্রে অভিনয় করি, বাকিরা তো একেক জন যেন গ্রিক গড। এছাড়াও আমার মতে কোনও ছবিই সেন্সরড হওয়া উচিত নয়। ফিল্মমেকারদের তাঁদের ইচ্ছামতো ছবি বানাতে দেওয়া উচিত। আমি চাই, ফিল্মেমেকাররা এমন ছবি বানান যাতে সমাজের কোনও ক্ষতি না হয়। ওটিটি যখন প্রথম আসে তখন অনেকেই ভেবেছিলেন, এই স্বাধীনতা নিয়ে পরিচালকেরা কী করবেন। ধীরে ধীরে অনেকেই কিন্তু ওটিটিতেও দায়িত্ববান হয়ে উঠেছেন।’

‘মাস্টার ক্লাসে’ হাজির হয়ে নিজের আরো অন্যান্য অনেক ছবির অভিজ্ঞতাও শেয়ার করে নিয়েছিলেন মনোজ। কলকাতায় এসে উচ্ছ্বসিত মনোজ বাংলার মানুষদের ভালোবাসা নিয়েই মুম্বইয়ে ফিরবেন বলে জানালেন। 

 

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ