কৃষ্ণগঞ্জ সীমান্তে বিএসএফের এলোপাথাড়ি ছোড়া গুলিতে মৃত দুই

Share:

নিজস্ব প্রতিনিধি,নদীয়া: নদীয়ার কৃষ্ণগঞ্জের ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকায় শনিবার গভীর রাতে বিএসএফের গুলিতে ২ পাচারকারীর মৃত্যু হয় । সূত্র মারফত জানা গেছে, শনিবার রাত্রি বারোটা নাগাদ বাংলাদেশ থেকে ২ পাচারকারী তার কেটে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে বিএসএফ তা রোখার চেষ্টা করে । বিএসএফের(BSF) কথায় নাকি কোন কর্ণপাত না করে উপরন্ত বিএসএফকে আঘাত করার চেষ্টা করলে বিএসএফ জওয়ানরা নিজেদের প্রাণ রক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় বলে বিএসএফ সূত্রে এমনটাই দাবি।

বিএসএফ এলোপাথাড়ি গুলির চালাতে থাকলে সেই গুলিতেই মৃত্যু হয় ২ পাচারকারীর । পাচারকারীদের কাছ থেকে তার কাটার কাটারি , টর্চ লাইট ও অন্যান্য সামগ্রী উদ্ধার করে বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের(32 BSF Battalian) জওয়ানরা । এরপর কৃষ্ণগঞ্জ থানায়(Krishnaganj P.S.) খবর দিলে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । পুলিশের পক্ষ থেকে ২ পাচারকারীর মৃতদেহ নিয়ে আসা হয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে(Krishnaganj Hospital) ।

কর্তব্যরত চিকিৎসকরা ২ পাচারকারীকে মৃত ঘোষণা করে । এরপর মৃতদেহ দুটি নিয়ে আসা হয় কৃষ্ণগঞ্জ থানায় । রবিবার ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে মৃতদেহ দুটি পাঠানো হয় বলে জানা গেছে পুলিশ প্রশাসন সূত্রে । কৃষ্ণগঞ্জ সীমান্তে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।নদীয়ার কৃষ্ণগঞ্জ এর গোবিন্দপুর সীমান্তে বিএসএফের গুলিতে যে দুই বাংলাদেশি চোরাকারবাড়ির মৃত্যু হয়েছে সূত্র মারফত তাদের পরিচয় জানা গেছে । সাজেদুর রহমান (২৭ ) ও খাজা মইনুদ্দিন (৩০) দুজনের বাড়ি বাংলাদেশের দামুড়হুদা উপজেলার পার কৃষ্ণপুর মদনা ইউনিয়নের দর্শনা থানার ছয়ঘডরিয়া গ্রামে ।

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের