ঝড়ের গতিতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি : জোহানেসবার্গে ভারতের সামনে ১১৭ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ঝড়ের গতিতে ব্যাট করে সেই লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলল টিম ইন্ডিয়া। আট উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত। ব্যাট করতে নেমে প্রথমে ঋতুরাজ গায়কোয়াডের উইকেট পতন হয়। কিন্তু সুদর্শন ও শ্রেয়স আইয়ার ঝড়ের গতিতে ব্যাট করে লক্ষ্যপূরণ করে ফেলে।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে বেকায়দায় পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। একের পর এক উইকেট পড়তে থাকে মার্করামদের। ভারতের সামনে ১১৭ রানের লক্ষ্যমাত্রা রাখে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা। এদিন ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতে হোঁচট খায় ভারত। ঋতুরাজ গায়কোয়াডের উইকেট খুইয়ে ফেলে টিম ইন্ডিয়া। গায়কোয়াড ১০ বলে ৫ রান করে আউট হন। ওয়ান মালডারের বলে আউট হন তিনি।

এরপর খেলার হাল ধরেন সাই সুদর্শন ও শ্রেয়স আইয়ার। দুজনেই ঝোড়ো ব্যাটিং শুরু করেন। দুজনেই জুটি বেঁধে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। সাই সুদর্শন ৪৩ বলে ৫৫ রান করেন। পাশাপাশি শ্রেয়স আইয়ার করেন ৪৫ বলে ৫২ রান। দ্বিতীয় উইকেটের পতন হয় ১১১ রানে। ফুলুকোয়ার বলে আউট হন শ্রেয়স আইয়ার। এরপর ফিনিশিং টাচটা দিয়ে দেন সুদর্শন। ভারতকে ১৬.৪ ওভারেই লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন।

আগামী ১৯ ও ২১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরও দুটি ওয়ান ডে ম্যাচ খেলতে নামছে ভারত। তার আগে প্রথম ম্যাচে জিতে যথেষ্টই আত্মবিশ্বাসী ভারতীয় শিবির।

 

 

 

 

 

 

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা