নতুন বছরে ডিম্যাট অ্যাকাউন্ট-সহ একাধিক নিয়মে বদল

Share:

নিজস্ব প্রতিনিধি : নতুন বছর শুরুর আগেই অনলাইনে আধার কার্ড সংশোধনের কাজ সেরে ফেলতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে যদি অনলাইনে আধার সংশোধনের কাজ সেরে না ফেলা যায়, তাহলে টাকা লাগবে। বিনামূল্যে আর আধার কার্ডে সংশোধনের সুযোগ মিলবে না।

কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বিনামূল্য আধার কার্ডে সংশোধনের সুযোগ মিলবে। যদি কোনও ব্যক্তি আধার কার্ডে সংশোধন না করান, তাহলে তাঁকে এই পরিষেবা পেতে ৫০ টাকা করে দিতে হবে। এর আগে আধার কার্ডে সংশোধনের সময়সীমা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ছিল। কিন্তু গ্রাহকদের কথা মাথায় রেখে সেই সময়সীমা বাড়ানো হয়।

এদিকে নতুন বছরের শুরু থেকে বেশ কিছু বিষয়ে বদল আসছে। রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ক লকারে চুক্তির কাজ সেরে ফেলতে হবে। যদি কোনও ব্যক্তি লকার রাখার জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্কের সঙ্গে চুক্তি না করে, তাহলে ওই ব্যক্তির লকার বাতিল হয়ে যাবে।

পাশাপাশি নতুন সিম কার্ড পাওয়ার ক্ষেত্রে কেওয়াইসি করা নিয়েও পদ্ধতির বদল হচ্ছে নতুন বছরে। পরের বছর নতুন সিম কার্ড পাওয়ার ক্ষেত্রে অনলাইনেই কেওয়াইসির ফর্ম পূরণ করা যাবে। সেক্ষেত্রে কাগজের ব্যবহার থাকবে না। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের তরফে এক নির্দেশিকায় এই কথা জানানো হয়েছে।

একইসঙ্গে শেয়ার বাজারে যাদের ডিম্যাট অ্যাকাইন্ট রয়েছে, তাদের জন্যও বদল আসছে নতুন বছরে। সেবির তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, যাদের ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে, তাদের ৩১ ডিসেম্বরের মধ্যে নমিনেশন দাখিল করতে হবে। যদি কেউ ডিম্যাট অ্যাকাউন্ট বন্ধ করতে চান, সেবিষয়টিও ৩১ ডিসেম্বরের মধ্যেই জানাতে হবে। যদি কোনও ব্যক্তি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নথি দাখিল না করেন, তাহলে তাঁরা নতুন বছরে শেয়ার কেনা বেচায় অংশ নিতে পারবেন না।

 

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১