আইনজীবীদের বয়কট, এজলাসে এলেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের কথা জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন।সেইমতো মঙ্গলবার নিজের এজলাসে বসলেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর জন্য নির্ধারিত মামলাগুলির শুনানি হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে।

তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কবে এজলাসে বসবেন, সেবিষয়ে কিছু জানা যায়নি। বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায় বসবেন কিনা, সেবিষয়ে নোটিশে কিছু জানা যায়নি। গত সোমবার বিকেলে আইনজীবীদের একাংশ বিচারপতির দেওয়া একটি নির্দেশের প্রতিবাদ করে জানিয়ে দিয়েছিল, মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট করবেন আইনজীবীরা। সোমবার রাতে আইনজীবীদের একাংশ প্রধান বিচারপতির দ্বারস্থ হন। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছিল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হল। তবে প্রধান বিচারপতির এই নির্দেশের পরও আইনজীবীর তাঁদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক জানান, যতদিন না পর্যন্ত বিচারপতি আইনজীবীদের কাছে দুঃখপ্রকাশ করছেন, ততদিন এই প্রতিবাদ চলবে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, ভরা এজলাসে এক আইনজীবীকে হেনস্তা ও অপমান করেছিলেন বিচারপতি।এই ঘটনার পরই বিচারপতির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিল বার অ্যাসোসিয়েশন।

জানা গিয়েছে, মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে আলিপুরদুয়ারে সমবায় সমিতির দুর্নীতি মামলা ওঠার কথা ছিল। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় না থাকায় মামলাটি বিচারতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ওঠার কথা।

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

ইয়ে দোস্তি…, আহমেদাবাদের রাস্তায় একই বাইকে হেলমেটবিহীন চার যুবক

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

Oppo Reno 5G ফোনে ১৫ হাজার টাকার ছাড়, কোথায় মিলছে এই দুর্দান্ত অফার?

দশভূজা নন, দ্বিভূজা দুর্গা! ব্রহ্মবাড়ির পুজোয় আজও বেঁচে শতাব্দী প্রাচীন ঐতিহ্য

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর