ভূমিকম্পের জেরে চিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩১

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ চিনে জোরা  ভূমিকম্পের জেরে  হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৩১ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৭০০জন। জানা গিয়েছে, মঙ্গলবার পর্যন্ত গানসুতে মোট ১১৩ জন এবং কিংহাই প্রদেশে ১৮ জন প্রাণ হারিয়েছেন। এখনও পর্যন্ত ১৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। চিনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে,  মোট ৭৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৪ হাজার ২৯৮ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।  ভূমিকম্পে গানসুতে ১ লাখ ৫৫ হাজার ৩৯৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ১৮ই ডিসেম্বর সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে গানসু ও কিংহাই প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। এই ভূমিকম্পটি প্রথম অনুভূত হয় উত্তর চিনে। ভূমিকম্পের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর চিনের গানসু ও কিউইনঘাই প্রদেশ। গানসু প্রদেশে প্রাণহানির সংখ্য়া বেশি। প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২ । এই জোরালো ভূমিকম্পের পরেই ফের আরও একবার ভূমিকম্পে কেঁপে  উত্তর চিন। সেই সময় কম্পনের  তীব্রতা ছিল ৫.৫ । পর পর দুই বার জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত হয়ে পড়েছে চিন।   যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। 

তবে এই প্রথম নয় এরআগেও চিনে এমন ভূমিকম্পের ঘটনা ঘটেছে । গত ২০২২ সালে  ২০২২ সালে চিনের সিচুয়ান প্রদেশে ৬.৬ মাত্রা ভূমিকম্প হয়। যাতে প্রাণ হারান কমপক্ষে ১০০ জন। তবে এবার সেই রেকর্ড ভেঙে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক