Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃষ্টিতে জমা জলের পরিমাণ মাপতে যন্ত্র বসানোর নির্দেশ পুর ও নগরোন্নয়ন দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের বিভিন্ন এলাকায় কোন জায়গায় কত জল জমছে, তা জানতে আধুনিক যন্ত্র বসানোর নির্দেশ দিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। নতুন এই যন্ত্র আসার ফলে পুরসভার কন্ট্রোল রুমে বসেই জল জমার পরিমাণ জানা যাবে।

ইতিমধ্যে পাঁচটি পুরসভাকে আধুনিক যন্ত্র বসানো নিয়ে নির্দেশ পাঠিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। সেই পুরসভাগুলি হল বিধাননগর, কামারহাটি, দক্ষিণ দমদম, বরাহনগর ও হাওড়া। এই যন্ত্র বসাতে পুরসভাগুলিকে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর।

কলকাতায় কোন জায়গায় কত জল জমেছে, তা জানার জন্য কলকাতা পুরসভায় অনেকদিন ধরেই বন্দোবস্ত রয়েছে। খড়গপুর আইআইটির সঙ্গে যৌথ উদ্যোগে ১১টি জায়গায় রেন-গেজ বসানো হয়েছে। অথচ বিধাননগর, হাওড়া ও দক্ষিণ দমদম এলাকায় বৃষ্টি পরিমাপের জন্য কোনও আধুনিক যন্ত্র নেই।

পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে জানানো হয়েছে, সার্ভার বসিয়ে যথাযথ হিসাব পেতে যে কোনও পুরসভায় ২৫টি যন্ত্র বসানো দরকার। এই সব যন্ত্র বসানোর মাধ্যমে বৃষ্টির পরিমাণ সম্পর্কে তথ্য মিলবে। পুর ও নগরোন্নয়ন দফতরের এক আধিকারিক জানান, বৃষ্টি মাপার যন্ত্র কিনতে খরচ পড়বে কমপক্ষে দুই লাখ টাকা।

 

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের