জমির বিনিময়ে চাকরি মামলায় লালু-তেজস্বীকে তলব ED-র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চাকরির বিনিময়ে জমি কেলেঙ্কারিতে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু যাদব ও তাঁর ছেলে তথা উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট( ইডি)। জানা গিয়েছে,  তেজস্বীকে শুক্রবার তলব করা হয়েছে এবং লালুকে ২৭ ডিসেম্বর ইডির  সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) আওতায় জবানবন্দি দেওয়ার জন্য দুই নেতাকে তলব করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।  চাকরির বিনিময়ে জমি কেলেঙ্কারির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গত অক্টোবর মাসে চাকরির বিনিময়ে জমি মামলায়  দিল্লির একটি আদালত লালু যাদব, তাঁর স্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তেজস্বীকে জামিন দেয়। উল্লেখ্য , রেলমন্ত্রী থাকাকালীন লালু প্রসাদ যাদব রেলে চাকরি দেওয়ার বিনিময়ে বিহারের একাধিক জমি নিজের ও পরিবারের নামে করে নিয়েছিলেন বলে অভিযোগ। সম্প্রতিই সিবিআই চার্জশিটে বলা হয়, ২০০৪ সাল থেকে ২০০৯ সাল অবধি রেলে চাকরির বদলে কম মূল্য়ে বা বিনামূল্যেই জমি দেওয়া হয়েছিল। ভারতীয় রেলওয়ের নিয়োগের নিয়ম না মেনেই এই নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। তাই ফের ইডি তলব করলো লালু যাদব ও তাঁর ছেলে তেজস্বী যাদবকে।

প্রসঙ্গত সামনেই লোকসভা নির্বাচন । তাঁর আগে ফের লালু এবং তেজস্বীকে ইডি তলব করায় চাপে পড়েছে লোকসভা নির্বাচনের বিরোধী ইন্ডিয়া জোট। শুধু লালু বা তেজস্বী নয় আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকেও  আবগারি দুর্নীতি  মামলায় তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একথায় লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের চাপ বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?