মধ্যপ্রদেশের এই মহিলা কনস্টেবল ‘লিঙ্গ পরিবর্তন’ করে হচ্ছেন পুরুষ!

সম্প্রতি মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রক এক মহিলা কনস্টেবলকে তাঁর লিঙ্গ পরিবর্তনের মঞ্জুরি দিয়েছে। এটা গোটা দেশের বিচারেই এক অনন্য নজির হয়ে দাঁড়িয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রক এক মহিলা কনস্টেবলকে তাঁর লিঙ্গ পরিবর্তনের মঞ্জুরি দিয়েছে। এটা গোটা দেশের বিচারেই এক অনন্য নজির হয়ে দাঁড়িয়েছে। তবে মধ্যপ্রদেশের বিচারে এই ধরণের ঘটনা এই প্রথম। যে এক কনস্টেবলকে নিজের লিঙ্গ পরিবর্তনের অনুমতি দেওয়া হল। তাও আবার এক মহিলা কনস্টেবলকে। ফলে ওই রাজ্যের পুলিশ মহলে শোরগোল পড়েছে।

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রসচিব ডাঃ রাজেশ বাজোরা জানিয়েছেন, জেলায় এক মহিলা কনস্টেবল পুরুষদের মতো আচরণ করতেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, সে ছোটবেলা থেকেই Gender Identity Disorder রোগে ভুগছেন। এই সম্পর্কে নিশ্চিত করেছেন বিভাগের জাতীয় পর্যায়ের মনোরোগ বিশেষজ্ঞরাও। তিনি আরও জানান, ওই মহিলা কনস্টেবল ২০১৯ সালে লিঙ্গ পরিবর্তনের জন্য পুলিশ সদর দফতরে একটি আবেদন পাঠিয়েছিলেন। এরপর পুলিশ সেই আবেদনটি স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদনের জন্য পাঠায়। শেষপর্যন্ত মন্ত্রকের অনুমতিক্রমে পুলিশ বিভাগ ওই মহিলা কনস্টেবলকে তাঁর লিঙ্গ পরিবর্তনের নির্দেশিকা জারি করেছে। ওই রাজ্যের স্বরাষ্ট্রসচিবের বক্তব্য, একজন ভারতীয় নাগরিকে নিজের ধর্ম, নাম পরিবর্তনের মতো লিঙ্গ পরিবর্তনেরও অধিকার আছে। তবে এটা মধ্যপ্রদেশ পুলিশের ক্ষেত্রে প্রথম কোনও ঘটনা।

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! তিন পড়ুয়া-সহ ৪ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় সর্দি-কাশিতে অস্থির? তেজপাতার জলে চুমুক দিলেই মিলতে পারে আরাম