বড়দিনের আমেজে যমজ সন্তানদের প্রকাশ্যে আনলেন রুবিনা, নাম কী দিলেন?

ছবির সিরিজে, তিনি তাঁদের নামও প্রকাশ করেছেন, মেয়েদের নাম দিয়েছেন এধা এবং জিভা। ছবির পাশাপাশি, অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ''আমাদের মেয়ে, জিভা এবং এধা আজ এক মাস বয়সী হয়ে গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের শেষেও খুশির খবর। ২০২৩ সালে বহু তারকা বিয়ে করেছেন, অনেক অভিনেত্রী মাও হয়েছেন। জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তথা ‘বিগবস ১৪’ বিজয়ী রুবিনা ডিলাইক, গর্ভবতী হওয়ার সময় থেকেই নাটক শুরু করছেন। তিনি গর্ভবতী হওয়ার কথাও অনেক পরেই প্রকাশ্যে এনেছিলেন। আর বাচ্চা হওয়ার কথাও অনেক পরেই জানালেন। দিন কয়েক আগেই নায়িকার মানেজার সোশ্যাল মিডিয়ায় জানান যে, রুবিনা দিলাইক যমজ কন্যা সন্তানের মা হয়েছেন। যদিও তিনি পরে পোস্টটি মুছে দিয়েছিলেন। এই ঘটনার কয়েকদিন পরে অভিনেত্রী নিজেই জানালেন তাঁর সন্তান জন্মের কথা, দুই লক্ষী এসেছে তাঁর ঘরে। সন্তানদের জন্মের প্রথম মাসে বাচ্চাদের প্রথম ঝলক শেয়ার করে সুখবরটি জানালেন রুবিনা দিলাইক।

তিনি এবং তাঁর স্বামী মেয়েদের কোলে নিয়ে Instagram হ্যান্ডেলে তাঁদের পিতা-মাতা হওয়ার কথা জানালেন। ছবির সিরিজে, তিনি তাঁদের নামও প্রকাশ করেছেন, মেয়েদের নাম দিয়েছেন এধা এবং জিভা। ছবির পাশাপাশি, অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ”আমাদের মেয়ে, জিভা এবং এধা আজ এক মাস বয়সী হয়ে গেল। খবরটি শেয়ার করতে পেরে আমি খুবই উত্তেজিত এবং অত্যন্ত আনন্দিত। মহাবিশ্ব গুরুপুরবের শুভ দিনে আমাদের আশীর্বাদ করেছে! আমাদের ফেরেশতাদের জন্য আপনার শুভেচ্ছা পাঠান।” পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়ে অনেক সেলিব্রিটি দম্পতিকে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। মন্তব্য বিভাগে, টিভি অভিনেত্রী সিম্পল কৌল একটি হার্ট ইমোজি পোস্ট করেছেন। গায়ক বিশাল মিশ্র লিখেছেন, ”প্রেম এবং প্রার্থনা।” দম্পতিকে তাঁদের মেয়েদের ‘সুন্দর’ নামের জন্য অভিনন্দন জানিয়ে অভিনেত্রী চাররুল মালিক মন্তব্য করেছেন, ”সুন্দর নাম .. এধা এবং জিভা। সুখে থাক। অভিনন্দন।”

গায়িকা নেহা কক্করও মন্তব্য করেছেন এবং একটি আশীর্বাদিত মুখের ইমোজি শেয়ার করেছেন। এর আগে, একটি সাক্ষাৎকারে রুবিনা প্রকাশ করেছিলেন যে, কীভাবে তিনি এবং তার স্বামী ‘অত্যন্ত’ উত্তেজিত হয়েছিলেন যখন তারা জানতে পেরেছিলেন যে তারা যমজ সন্তানের জন্ম দিয়েছে। তিনি বলেন, ”যখন আমরা প্রথম জানতে পারি যে আমরা যমজ সন্তান নিয়ে আশীর্বাদ পেয়েছি, তখন অভিনবের প্রতিক্রিয়া মনে আছে। আমরা আল্ট্রাসাউন্ডের সময় এটি দেখেছি এবং তখনই আমি বললাম হ্যাঁ, এটাই সত্যি।” উল্লেখ্য, দিন কয়েক আগেই মেয়ে রাহার সঙ্গে প্রথম পরিচয় করিয়েছিলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। তাহলে তাঁদের রেখেই উৎসাহিত হলেন রুবিনা, অভিনব।

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?