বেঙ্গালুরুতে ৪৬১ কোটি টাকা বিনিয়োগ করবে ফক্সকন

Share:

নিজস্ব প্রতিনিধি :  ইলেকট্রনিক্স ক্ষেত্রে দেশে বিনিয়োগ করতে চলেছে তাইওয়ানের একটি সংস্থা। সংস্থাটির নাম অ্যাপল ফোন নির্মানকারী সংস্থা ফক্সকন। সংস্থার তরফে বেঙ্গালুরুতে ৪৬১ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এই বিনিয়োগের ফলে দেশে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, সিঙ্গাপুরের শাখা ফক্সকন সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের মাধ্যমে নতুন করে এই বিনিয়োগ হতে চলেছে। বেঙ্গালুরুতে ফক্সকন প্রিসিশন ই়ঞ্জিনিয়ারিং কোম্পানিতে ওই ৪৬১ কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে। উল্লেখ্য, ছয় মাস আগেই এই প্রাইভেট লিমিটেড কোম্পানিটি তৈরি হয়েছিল।

গত জুলাই মাসে কর্নাটকের দেভানাহাল্লি ইনফরমেশন টেকনোলজি ইনভেস্টমেন্ট রিজিয়নে নতুন শাখা খোলার প্রস্তাব দেয় ফক্সকন। নতুন ইউনিট খোলার জন্য ৩০০ একর জমি কিনে নেওয়া হয়। ফক্সকনের এই নতুন ইউনিট খোলার কথা প্রকাশ্যে আসার পর কর্ণাটক সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, ফক্সকনের প্রথম পর্যায়ের যে কাজ শুরু হবে, তাতে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। শেষ পর্যন্ত বেঙ্গালুরুতে ফক্সকনের এই ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে আরও নতুন করে বিনিয়োগ হতে চলেছে। এর ফলে সরকারের ঘোষণা মতোই অনেক মানুষের কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে।

গত মঙ্গলবার সংস্থার তরফে একটি প্রতিনিধি দল দেখা করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে। বৈঠকে ফক্সকনকে সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।  

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের