প্রয়াত প্রখ্যাত অভিনেতা বিজয়কান্ত, শোকপ্রকাশ কমল হাসান থেকে সোনু সুদের

তিনি প্রতিটি কাজে মানবতার সঙ্গে থাকতেন। তিনি তামিলনাড়ুর রাজনীতিতে উদ্ভাবনী ধারণার স্রষ্টা ছিলেন। তিনি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিতেন অসহায়দের জন্য। নির্ভীক সাহস ছিল তার বৈশিষ্ট্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে খারাপ খবর। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া। মারা গেলেন প্রখ্যাত অভিনেতা-রাজনীতিবিদ এবং ডিএমডিকে প্রতিষ্ঠাতা বিজয়কান্ত। বৃহস্পতিবার চেন্নাইতে মারা গিয়েছেন বিজয়কান্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বিজয়কান্তের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিওট হাসপাতালের কর্মকর্তারা। যেখানে তাঁকে নিউমোনিয়ার জন্য ভর্তি করা হয়েছিল এবং বেশ কয়েকদিন তাঁর অবস্থার অবনতির জন্যে ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু ভেন্টিলেটরি সাপোর্ট দিয়েও লাভ হলনা। চিকিৎসা কর্মীদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও মারা গেলেন ক্যাপ্টেন বিজয়কান্ত। ২৮শে ডিসেম্বর সকালে মারা গিয়েছেন অভিনেতা। এর আগে তাঁর দল একটি বিবৃতি জারি করে বলেছিলেন, বিজয়কান্তের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছিল। দ্বিতীয় দফার নমুনার ফলাফল পাওয়া যাওয়ার আগেই অভিনেতা পরলোকগমন করেন। গত ৪-৫ বছর ধরে বিজয়কান্ত অসুস্থ ছিলেন এবং একটি লো প্রোফাইল গ্রহণ করছিলেন। চেন্নাইতে একটি পার্টি মিটিংয়ে তাঁকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করায় তাঁর স্ত্রী প্রেমলতা ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ডিএমডিকে-এর শাসনভার গ্রহণ করেন। বিশেষত, তাঁর অন-স্ক্রিন সামরিক চরিত্র গুলির চিত্রায়নের কারণে তাঁকে ক্যাপ্টেন বলা হয়, তিনি একজন বহুমুখী অভিনেতা এবং সফল অভিনেতা। রাজনীতিতে আসার আগে তিনি প্রায় ১৫৪টি সিনেমায় অভিনয় করেন।

বিজয়কান্ত ২০০৫ সালে DMK, AIADMK-এর মতো প্রতিষ্ঠিত দ্রাবিড় দলগুলিকে চ্যালেঞ্জ করে তামিলনাড়ুতে একটি বিকল্প রাজনৈতিক গড়ে তুলেছিলেন। যার নাম দেশিয়া মুরপোক্কু দ্রাবিড় কাজগাম (DMDK)। DMDK ২০০৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে আত্মপ্রকাশ করেছিল। দলটি স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়লাভ করে। এরপর ২০১১ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে, ক্যাপ্টেনের দল ইতিহাস রচনা করেছিল, কারণ DMK-এর চেয়ে বেশি আসন জিতেছিল এবং সেই বছর প্রধান বিরোধী দল হিসাবে আবির্ভূত হয়েছিল।এছাড়াও বিজয়কান্ত ২০১-২০১৬ সাল পর্যন্ত তামিলনাড়ু বিধানসভায় বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে শোকে কাতর গোটা দক্ষিণী ইন্ডাস্ট্রি। তামিল সুপারস্টার কমল হাসান তামিল ভাষায় একটি দীর্ঘ নোট লিখে বলেছেন, “তিনি প্রতিটি কাজে মানবতার সঙ্গে থাকতেন। তিনি তামিলনাড়ুর রাজনীতিতে উদ্ভাবনী ধারণার স্রষ্টা ছিলেন। তিনি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিতেন অসহায়দের জন্য। নির্ভীক সাহস ছিল তার বৈশিষ্ট্য। বিজয়কান্ত, একজন বিপ্লবী শিল্পী যিনি সিনেমা এবং রাজনীতি উভয় ক্ষেত্রেই তার ছাপ রেখেছিলেন, তিনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন।” অভিনেত্রী তৃষা অভিনেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, “আরআইপি ক্যাপ্টেন। প্রেমলতা ম্যাম এবং তার পরিবারের জন্য অনেক ভালবাসা এবং শক্তি। আমি চিরকাল তোমার দয়া মনে রাখব।”

জুনিয়র এনটিআর তাঁকে একটি পাওয়ার হাউস বলেছেন, “বিজয়কান্ত গারুর প্রয়াণ সম্পর্কে জানতে পেরে দুঃখিত। সিনেমা এবং রাজনীতি উভয় ক্ষেত্রেই একটি সত্যিকারের পাওয়ার হাউস। তার আত্মা যেন চির শান্তি পায়। আমার চিন্তা তাঁর পরিবার এবং বন্ধুদের সঙ্গে থাকবে।” অভিনেতা বিক্রম বলেছেন, “এখনও পর্যন্ত সবচেয়ে প্রেমময় এবং যত্নশীল প্রাণীদের একজনের মৃত্যুর কথা শুনে দুঃখিত। আমরা তোমাকে মিস করব ক্যাপ্টেন!! #RIP।” সোনু সুদ লেখেন, ‘তিনি কীভাবে বিজয়কান্তের কারণে অন-স্ক্রিনে তার প্রথম ভূমিকা পেয়েছিলেন, আমার প্রথম চলচ্চিত্র কল্লাজগার, এটি কিংবদন্তি বিজয়কান্ত স্যারের কাছ থেকে একটি উপহার। যখন আমি তার সঙ্গে ছবি করছিলাম। তার কাছে আমি আমার ক্যারিয়ারের ঋণী। আপনাকে অনেক মিস করব স্যার।” মাদুরাইতে ১৯৫২ সালে নারায়ণন বিজয়রাজ আলাগারস্বামী হিসাবে জন্মগ্রহণ করেন, বিজয়কান্ত। তিনি কয়েকজন তামিল অভিনেতাদের মধ্যে একজন, যিনি তার ক্যারিয়ার জুড়ে শুধুমাত্র তামিল ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার বেশিরভাগ চলচ্চিত্র প্রায়ই তেলেগু এবং হিন্দিতে ডাব করা হয়েছে। শিল্পে তাঁকে ‘পুরাচি কালাইগনার’ (বিপ্লবী শিল্পী) বলা হয়। তাকে বেশিরভাগ ভূমিকায় তাকে ধার্মিক কাজ করতে দেখা গেছে, একজন পুলিশ অফিসার হিসেবে তার ভূমিকা সবচেয়ে বিখ্যাত। এটি তার ১৯৯১ সালের ক্যাপ্টেন প্রভাকরন চলচ্চিত্র যা তাকে ক্যাপ্টেন উপাধিতে ভূষিত করেছিল।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ