Fair Price Diagnostic Center চালু করছে কলকাতা পুরনিগম

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছানুসারে কলকাতা পুরনিগম শহরে চালু করছে Fair Price Diagnostic Center। উদ্বোধন শীঘ্রই।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরে কলকাতাবাসীর(Citizens of Kolkata) জন্য সুখবর। বেসরকারি ল‌্যাবরেটরির তুলনায় অর্ধেকেরও কম খরচে চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে কলকাতা পুরনিগম(KMC) শহরে চালু করছে Fair Price Diagnostic Center। ন‌্যায‌্যমূল্যের ওষুধের দোকানের মতোই সেখানে কম খরচে পরিষেবা মিলবে। প্রথম দিকে Fair Price Diagnostic Center-এ CT Scan ও MRI করার সুযোগ মিললেও আগামী দিনে সেখানে Digital X Ray এবং Ultrasonography-ও করা যাবে। সব থেকে বড় কথা এই সব Fair Price Diagnostic Center-এ CT Scan, MRI, Digital X Ray, Ultrasonography করতে স্বাস্থ্যসাথী প্রকল্পের খরচের থেকেও কম খরচা হবে। কার্যত অর্ধেকেরও কম টাকা লাগবে।  

প্রাথমিক ভাবে পুরনিগম সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ‌্যসাথীর থেকেও ৬২ শতাংশ কম খরচে পরিষেবা মিলবে Fair Price Diagnostic Center-এ। এমনিতেই স্বাস্থ‌্যসাথীতে নামমাত্র খরচ। তারওপর এবার Fair Price Diagnostic Center চলে আসায় শারীরিক পরীক্ষানিরীক্ষা করানোর ক্ষেত্রে বড় সুবিধা পেতে চলেছেন কলকাতা শহরের বাসিন্দারা। স্বাস্থ্যসাথীতে যে পরীক্ষা করতে ২ হাজার টাকা খরচ পড়ে সেটাই কলকাতা পুরনিগমের Fair Price Diagnostic Center-এ পড়বে ৭৬০ টাকা। তবে স্বাস্থ্যসাথী প্রকল্পের থেকেও কম খরচে এই সব Fair Price Diagnostic Center-এ পরিষেবা প্রদান করা হলেও যারা সেখানে পরিষেবা নিতে আসবেন তাঁদের বাধ্যতামূলক ভাবে স্বাস্থ‌্যসাথী কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।

জানা গিয়েছে, আগামী ১০ জানুয়ারি কলকাতা পুরনিগমের ৭৭ নম্বর ওয়ার্ডে উদ্বোধন হবে এই Fair Price Diagnostic Center’র। কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim) জানিয়েছেন, মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়(Mamata Banerjee) চেয়েছিলেন শহরের প্রান্তিক মানুষদেরও যথাযথ চিকিৎসা দিতে। তাঁর সেই ইচ্ছা ও চিন্তাকে বাস্তব রূপ দিতেই এই Fair Price Diagnostic Center চালু করা হচ্ছে। আপাতত এই সব সেন্টার পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে বেসরকারি হাতে। পরে কলকাতা পুরনিগম নিজস্ব কর্মী রেখেই এগুলি পরিচালনা করবে। আপাতত শহরের প্রতিটি বোরোতে ১টি করে এই ধরনের সেন্টার খোলা হবে। পরে শহরের প্রতিটি ওয়ার্ডেই Fair Price Diagnostic Center খোলা হবে।

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ